টাইগারদের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান

বিশ্বকাপে বাংলাদেশ দলের মিশন শুরু হচ্ছে আজ (শনিবার)। এই টুর্নামেন্টে টাইগারদের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান। ভারতের ধর্মশালায় হবে ম্যাচটি। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন, মাঠের উইকেটের কথা মাথায় রেখেই ম্যাচের একাদশ নির্ধারণ করা হবে। টাইগারদের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান

তবে, তিনি বলেছিলেন যে সবুজ ঘাসের পিচে স্পোটিং উইকেট স্থাপন করা যেতে পারে এবং সেখানে ব্যাটসম্যানরা অনেক সহায়তা পাবে।টাইগারদের ওপেনিংয়ে কোন দুই ব্যাটার থাকবেন এমন প্রশ্নে গতকাল সংবাদ সম্মেলনে হাথুরু বলেছিলেন, ‘আমাদের দুটি বিকল্প আছে আপনি যেমন বলেছেন। আমরা আগামীকাল সকালে জিনিসটা নিয়ে ভালো সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় থাকবো। আমরা দেখবো আগামীকাল আমরা আগে ব্যাট করবো নাকি পরে, তখন কারা উদ্বোধনী ব্যাটিং করবে সিদ্ধান্ত নেবো।’

সেক্ষেত্রে তানজিদ হাসান তামিম ও লিটন দাস ওপেনিংয়ে খেলবেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। মেহেদী হাসান মিরাজকেও লিটনের সঙ্গে দেখা যেতে পারে। নাজমুল হোসেন শান্ত- তিন, সাকিব আল হাসান- চার। পাঁচে তাওহীদ হৃদয়।। মুশফিকুর রহিম-ছয়, মাহমুদউল্লাহ রিয়াদ-সাত এবং আটে শেখ মেহেদী। এরপর তিন পেসার তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়। হিমাচলের বেশ ঠান্ডা আবহাওয়ার কারণে, অনেকটা ফাঁকা গ্যালারির উপস্থিতিতে নামবে দু’দল। ২২ গজে লুকিয়ে থাকবে সুষম বাউন্স ও রান। আফগানদের হারানোর জন্য বাংলাদেশেরও দুটিই দরকার। বোলিংয়ের সঙ্গে ব্যাটিংয়ে টপ ও মিডল অর্ডারদের দায়িত্বটা ঠিকঠাক হলে ফলটা টাইগারদের পক্ষেই আসতে পারে! টাইগারদের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ : মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম।

আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদী জানিয়েছেন, ‘আমাদের নজর দিতে হবে নিজেদের শক্তি ও তাদের (বাংলাদেশের) দুর্বলতায়। গত ম্যাচে যা হয়েছে, আমাদের সেটা থেকে শিখতে হবে। তারা আমাদের চেয়ে ভালো ছিল। আমরা সেটি থেকে শিখবো ও আগামীকাল তা প্রয়োগের চেষ্টা করবো। ইতিবাচক থাকার চেষ্টা করবো আমরা। তাদের প্রতিটি খেলোয়াড়ের ব্যাপারেই পরিকল্পনা আছে। আমরা প্রতিটি খেলোয়াড়ের শক্তি ও দুর্বলতা জানি ভিডিওর মাধ্যমে।’ 

শুরুতে পাকিস্তানের ৩ উইকেট নিল নেদারল্যান্ডস

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments