টাইগার অধিনায়ক সাকিব

বিশ্বকাপের  দামামা আগে বাজলেও আজ (শনিবার) থেকে শুরু হচ্ছে বাংলাদেশের মিশন। আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

টসের সময় টাইগার অধিনায়ক সাকিব বলেছেন, ‘বিশ্বকাপে পঞ্চমবারের মতো দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। আমরা দারুণ পারফর্ম করা একটি দল পেয়েছি। সবার সমন্বয়ে শুরুটাও ভালো করাটা গুরুত্বপূর্ণ।’

এর আগে দুটি প্রস্তুতি ম্যাচে দারুণ ব্যাটিং নৈপুণ্য দেখিয়ে বিশ্বকাপের মূলপর্বেও জায়গা করে নেওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন জুনিয়র তামিম। ফলে লিটন দাস ও তানজিদ তামিম স্বীকৃত দুই ওপেনারই শুরু করবেন বাংলাদেশের ব্যাটিং ইনিংস। এছাড়া একাদশে রয়েছেন তিন পেসার—তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মুস্তাফিজ। সঙ্গে দুই স্পিনার—সাকিব ও মিরাজ, এছাড়া আলাদা কোনো স্পিনার না রাখায় বোলিংয়ে দেখা যেতে পারে মাহমুদউল্লাহকে।

অন্যদিকে, দুই প্রধান পেসার নাভিন-উল হক ও ফজলহক ফারুকির সঙ্গে আফগান স্কোয়াডে রয়েছেন পেস বোলিং অলরাউন্ডার ওমরজাই। স্পিনেও আছেন তিনজন রশিদ খান, মুজিব-উর-রহমান ও মোহাম্মদ নবী।

বিশ্বকাপে বাংলাদেশ-আফগানিস্তানের আগের দুই দেখায় দুটিতেই জিতেছে বাংলাদেশ। ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ-আফগানিস্তান মুখোমুখি হয়েছে মোট ১৫ বার। এর মধ্যে ৯টিতে জিতেছে বাংলাদেশ, ৬টিতে জয় আফগানদের।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। টাইগার অধিনায়ক সাকিব

আফগানিস্তান একাদশ : রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), মোহাম্মদ নবী, নজিবুল্লাহ জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব-উর-রহমান, নাভিন-উল-হক ও ফজলহক ফারুকি।

জয় দিয়ে শুরু হলো পাকিস্তানের বিশ্বকাপ মিশন

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments