এবারের বিশ্বকাপের হট ফেভারিট স্বাগতিক ভারত । কেন তারা ফেভারিট সেটাই দেখালো পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে। নিজেদের প্রথম ম্যাচে অজিদের ৫০ ওভারও টিকতে দেনটি ভারতের বোলাররা।
চেন্নাইয়ের স্লো, লো উইকেটে ব্যাটারদের রান তুলতে বেগ পেতে হবে, স্পিনাররা বাড়তি টার্ন পাবেন এসব ভারতের জানাই ছিল! সঙ্গত কারণেই স্কোয়াডে রবীন্দ্র জাদেজার সঙ্গে দুই বিশেষজ্ঞ স্পিনার। ঘরের মাঠ বলেই হয়তোবা রাহুল দ্রাবিড়ের এমন মাস্টারপ্ল্যান! তবে এই লো উইকেটে টস জিতে আগে ব্যাটিং নিয়ে রীতিমতো ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা অস্ট্রেলিয়ার! টপ অর্ডার ব্যাটাররা কিছুটা লড়াই করলেও মিডল অর্ডার ভেঙে গেছে তাসের ঘরের মতো! ফলে দুইশর আগেই গুটিয়ে গেল অজিরা।
রোববার (৮ অক্টোবর) এম এ চিডাম্বারাম স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। প্রথমে ব্যাট করে ১৯৯ রানে অলআউট হয়েছে অজিরা।
টস জিতে ব্যাটিং শুরু করে অস্ট্রেলিয়া, শুরুতেই উইকেট হারিয়ে। খেলার তৃতীয় ওভারে রানের খাতা না খুলেই জসপিত বুমরাহর বলে বিরাট কোহলিকে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে ফেরেন মিচেল মার্শ।
এরপর ক্রিজে আছেন স্টিভেন স্মিথ। ডেভিড ওয়ার্নার ৬৯ রান গড়ে শুরুর ধাক্কা সামাল দেন। তবে দলীয় ৭৪ রানে ৫২ বলে ৪১ রানে আউট হন ওয়ার্নার। হট ফেভারিট স্বাগতিক ভারত
এরপর ক্রিজে আছেন মার্নাস লেবুশানে। তাকে নিয়ে চাপ সামাল দিতে ব্যর্থ হন স্টিভেন স্মিথ। দলীয় ১১০ রানে ৭১ বলে ৪৬ রান করে আউট হন তিনি। এরপর দ্রুত ৪ উইকেট অস্ট্রেলিয়া
তিনে নেমে স্টিভেন স্মিথও সাবলীল ব্যাটিং করেছেন। ফলে একশ রান স্পর্শ করার আগে আর কোনো উইকেট হারায়নি অস্ট্রেলিয়া। কিন্তু ৪৬ রান করা স্মিথ সাজঘরে ফিরলে ধ্বস নামে অজি শিবিরে। মার্নাশ ল্যাবুশেন-গ্লেন ম্যাক্সওয়েলরা সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি।
লোয়ার মিডল অর্ডারে একেবারেই ব্যর্থ ছিলেন অ্যালেক্স ক্যারি-ক্যামেরুন গ্রিনরা। শেষদিকে মিচেল স্টার্কের ৩৫ বলে ২৮ রানের ইনিংসে ভর করে লড়াই করার পুঁজি পায় অজিরা।
এরপর ক্যাপ্টেন প্যাট কামিন্স হাল ধরার চেষ্টা করেও ব্যর্থ হন। দলীয় ১৬৫ রানে ২৪ বলে ১৫ রানে আউট তিনি। এরপর দ্রুতই আরও দুই উইকেট হারিয়ে ৪৯ ওভার ৩ বলে ১৯৯ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ভারতের পক্ষে রবীন্দ্র জাদেজা ৩টি উইকেট নেন।
