সঠিক পুষ্টির দিকে মনোযোগ না দিয়ে আমরা এমন খাবার খাই যা আমাদের হাড়কে ভেতর থেকে দুর্বল করে দেয়। আপনি যদি এই খাবারগুলি জানেন এবং এগুলি এড়াতে পারেন, তাহলে আপনার হাড় সুস্থ রাখা সহজ ।
চলুন জেনে নেওয়া যাক কোন খাবারগুলো হাড়ের জন্য খারাপ-
অত্যধিক কার্বনেটেড এবং চিনিযুক্ত পানীয় হাড়ের ঘনত্ব কমাতে পারে। এতে হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি বেড়ে যায়। সোডা হাড়ের জন্য খুবই ক্ষতিকর।
অতিরিক্ত লবণ খেলে তা শরীরে অন্যান্য সমস্যার পাশাপাশি হাড়ের জন্যও ক্ষতিকর হয়ে দাঁড়ায়। বিশেষজ্ঞেরা বলেন, অতিরিক্ত লবণযুক্ত খাবার খেলে তা হাড়ে ক্যালসিয়ামের মাত্রা কমাতে থাকবে। এটি কিডনির জন্যেও ক্ষতিকর। হাড় সুস্থ রাখা সহজ
অতিরিক্ত অ্যালকোহল সেবনের ফলে হাড়ের ভর কমে যায়, হাড়ের গঠন ক্ষতিগ্রস্ত হয়। সেইসঙ্গে বাড়ে হাড়ে ফ্র্যাকচারের প্রবণতা। মদ্যপানের অভ্যাস কম বয়সেই হাড় দুর্বল করে দিতে পারে।
অত্যধিক ক্যাফেইন গ্রহণ পোস্টমেনোপজাল মহিলাদের হাড়ের ঘনত্ব কমাতে পারে। ক্যাফেইন হাড় থেকে ক্যালসিয়াম দূর করে এবং হাড়ের শক্তি কমায়।
খাবারে চিনির পরিমাণ বেশি থাকলে হাড়ের ওপর তার নেতিবাচক প্রভাব পড়ে। যে কারণে হাড়ে দুর্বলতা দেখা দেয়। হাড় মজবুত রাখার জন্য চিনি খাওয়ার পরিমাণ নিয়ন্ত্রণ করতে হবে।
আমাদের শরীর ক্যালসিয়াম নামক খনিজ সহজে গ্রহণ করতে পারে না। কিছু খাবার শরীরে ক্যালসিয়াম গ্রহণে বাধা দেয়। যে কারণে এই খনিজ শরীরে পৌঁছাতে পারে না। তাই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়ার পাশাপাশি ম্যাগনেসিয়াম, ফসফরাস, ভিটামিন এ, সি, ডি যুক্ত খাবার খেতে হবে।
