৩০০ মানুষ নিহত হয়েছে

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল শনিবার গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় অন্তত ৩০০ মানুষ নিহত হয়েছে ।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ৩০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের বেশিরভাগই শিশু ও নারী।

এছাড়া একদিনে আরও ৮০০ ফিলিস্তিনি আহত হয়েছেন। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

গত সপ্তাহের শনিবার ভোরে গাজা থেকে হামাস হঠাৎ করে উপর্যুপরি রকেট হামলা শুরু করলে হামাস-ইসরায়েল পাল্টাপাল্টি হামলা শুরু হয়। এ পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজার অন্তত দুই হাজার ২০০ জন নিহত হয়েছে। আর হামাসের হামলায় ইসরায়েলি নিহত হয়েছে অন্তত এক হাজার ৩০০ জন। গত অন্তত ৫০ বছরের ইতিহাসে কোনো হামলায় এতজন ইসরায়েলি নিহতের ঘটনা ঘটেনি

হামাস-ইসরায়েলের সপ্তম দিনে গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা হামলায় নিহতের সংখ্যা দুই হাজারেরও বেশি। ফিলিস্তিনি এক কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলের হামলায় গাজা অঞ্চলে নিহতের সংখ্যা দুই হাজার ২০০ জনেরও বেশি।

অপরদিকে ইসরায়েলে হামাসের হামলায় নিহত হয়েছেন এক হাজার ৩০০ জন। আহত হয়েছেন অন্তত তিন হাজার ৪০০ জন।

এদিকে ইসরায়েলি বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, গাজায় এবার একযোগে স্থল, আকাশ ও সমুদ্রপথে হামলার পরিকল্পনা করেছেন তারা। তবে এ হামলার সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে গত শুক্রবার উত্তর গাজার ১১ লাখ অধিবাসীকে অঞ্চলটি ত্যাগ করার জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দেয় ইসরায়েল। কিন্তু ওই সময় শেষ হওয়ার আগেই তাদের হামলায় কয়েকশ’ ফিলিস্তিনি নিহত হন।

৩০০ মানুষ নিহত হয়েছেইরান ইসরায়েলকে ভূমিকম্পের হুমকি দিয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments