জনপ্রিয় তারকা মাহিরা খান

পাকিস্তানের জনপ্রিয় তারকা মাহিরা খান প্রকাশ্যে তার দেশের শিশুশ্রমের বিরুদ্ধে অবস্থান নিয়ে ব্যাপক প্রশংসাবাণে ভাসছেন। 

সম্প্রতি একটি ভিডিও বার্তায় তিনি শিশুশ্রমকে ‘অবৈধ, ভুল এবং অনৈতিক’ অভিহিত করে সেটি পোস্ট করলে মুহূর্তেই ভাইরাল হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখ লাখ ভক্ত তার এই উদ্যোগের প্রশংসা করেন। সম্প্রতি ইসলামাবাদে গৃহকর্মী হিসেবে কাজ করা রিজওয়ানা নামের এক কিশোরীর নির্মম নির্যাতনের ঘটনা সেদেশে ব্যাপক তোলপাড় সৃষ্টি করে। ওই কিশোরীকে নির্যাতন করে নিন্দিত হয়েছেন একজন সিভিল জজের স্ত্রী। গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদের ঝড় ওঠার পর জজের স্ত্রীকে পুলিশ গ্রেফতার করতে বাধ্য হয়। 

এই প্রেক্ষাপটে মাহিরা সবার প্রতি ওই ভিডিও বার্তায় আহ্বান জানান, যতই ক্ষমতাধর মানুষ হোক না কেন, আর কেউ যেন শিশুদের দিয়ে কায়িক শ্রম করাতে সাহস না পান।  জনপ্রিয় তারকা মাহিরা খান

তিনি বলেন, গণমাধ্যমে প্রায়ই দেখা যায়, বেশিরভাগ শিশু নির্যাতিত হয় ক্ষমতাধরদের বাড়িঘরে গৃহকর্মী হিসাবে কাজ করার সময়। মানুষ সচেতন ও সোচ্চার হলে এটা বন্ধ হবে বলে তিনি মন্তব্য করেন।

সম্প্রতি একটি ভিডিও বার্তায় তিনি শিশুশ্রমকে ‘অবৈধ, ভুল এবং অনৈতিক’ অভিহিত করে সেটি পোস্ট করলে মুহূর্তেই ভাইরাল হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখ লাখ ভক্ত তার এই উদ্যোগের প্রশংসা করেন। সম্প্রতি ইসলামাবাদে গৃহকর্মী হিসেবে কাজ করা রিজওয়ানা নামের এক কিশোরীর নির্মম নির্যাতনের ঘটনা সেদেশে ব্যাপক তোলপাড় সৃষ্টি করে। ওই কিশোরীকে নির্যাতন করে নিন্দিত হয়েছেন একজন সিভিল জজের স্ত্রী। গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদের ঝড় ওঠার পর জজের স্ত্রীকে পুলিশ গ্রেফতার করতে বাধ্য হয়। 

বঙ্গমাতার ভূমিকায় প্রশংসিত হচ্ছেন তিশা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments