বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় গিয়েছিলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সপ্তাহ খানেক পর আজ (১৫ অক্টোবর) দেশে ফিরেছেন তিনি। আর ফিরেই আপ্লুত হয়ে পড়েছেন তিশা। গত ১৩ অক্টেবর মুক্তি পাওয়া বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় বঙ্গমাতার চরিত্রে অভিনয় করে প্রশংসায় ভাসছেন নুসরাত ইমরোজ তিশা।  

আজ রোববার ফেসবুকে তিশা লেখেন, মাত্র দেশে আসলাম। ফোন অন করে সবার এতো এতো মেসেজ দেখে মন ভরে গেল। আমার অভিনয় যদি আপনাদের এতোটুকুও ইমোশনাল করে থাকে, তাহলে আমি কৃতজ্ঞ। সিনেমাটা করার সময় অনেক পরিশ্রম করতে হয়েছে সবাইকে! আমরা পরিশ্রমটা করি আপনাদের কাছ থেকে এই প্রতিক্রিয়া পাওয়ার জন্য!

শেষে ‘মুজিব: একটি জাতির রূপকার’ দেখার আহ্বান জানিয়ে পর্দার রেণু বলেন, শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলছে আপনার কাছের হলে। সবাইকে দেখার আমন্ত্রণ। লাভ ইউ অল!

সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশাসহ শতাধিক অভিনেতা কাজ করছেন সিনেমাটিতে। বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র

মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে 2021 সালের জানুয়ারির শেষের দিকে ছবিটির প্রথম পর্ব শুরু হয়েছিল। এই ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন দয়াল নিয়ালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি এবং শ্যামা জাইদি। নীতীশ রায় শৈল্পিক নির্দেশনার দায়িত্ব নেন। কস্টিউম ডিরেক্টর ছিলেন শ্যাম বাংলার মেয়ে পিয়া বাংলা।

শাহরুখ খান দীপিকার প্রতি খুবই প্রতিশ্রুতিবদ্ধ!

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments