চোখ খুলেই চায়ে চুমুক

এক কাপ চা না হলে যেন অনেকের সকালই শুরু হয় না। বেশিরভাগ মানুষেরই প্রথম পছন্দ বেড টি। মানে চোখ খুলেই চায়ে চুমুক । অধিকাংশ বাঙালিরই রং চায়ের থেকেও দুধ চা বেশি পছন্দের। তাই কড়া লিকার, স্বাদমতো মিষ্টি আর বেশ খানিকটা দুধ, এই রেসিপি যেন অমৃতের থেকেও বেশি প্রিয়।

এ বিষয়ে ভারতীয় চিকিৎসক কিংশুক প্রামাণিক জানান, চিনি-দুধ ছাড়া চায়েরই উপকার বেশি। চিনি ছাড়া কালো চা রোগ প্রতিরোধ ক্ষমতা ও পরিপাক ক্ষমতা বাড়াতে সাহায্য করে। কিন্তু খালি পেটে চা খাওয়া মোটেও স্বাস্থ্যসম্মত নয়। খালি পেটে দুধ-চা সরাসরি পাকস্থলিতে প্রভাব ফেলে। চোখ খুলেই চায়ে চুমুক

এর ফলে হজমের সমস্যা, গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য, ক্ষুধামন্দার মতো বিভিন্ন সমস্যা দেখা যায়।

এছাড়া খালি পেটে চা পান করলে শরীরে পটাশিয়ামের মাত্রা বেড়ে যায়। এটি কিডনি রোগীদের জন্য খুবই ক্ষতিকর। আপনি যদি খালি পেটে এবং দাঁত ব্রাশ না করে চা পান করেন তবে আপনার মুখের ব্যাকটেরিয়া চায়ের সাথে আপনার পেটে প্রবেশ করবে। দাঁত ব্রাশ করার পর চা পান করা এবং হালকা কিছু খাওয়া ভালো।

সকালে ঘুম ভাঙার পর শরীরের আলসেমি দূর করার জন্য খালি পেটে চা খাওয়ার অভ্যাসে নানা রোগের শিকার হতে পারেন। জেনে নিন, খালি পেটে চা খেলে যেসব শারীরিক সমস্যায় ভুগতে হতে পারে।

* খালি পেটে চা খিদে নষ্ট করে।

* খালি পেটে চা পান করলে রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে যায়, যা কিডনি রোগীদের জন্য বিশেষভাবে ক্ষতিকর।

* খালি পেটে চা পাকস্থলি স্ফীতিরও কারণ হয়ে উঠতে পারে। অর্থাৎ পেট ফোলার মতো অস্বস্তি অনুভূত হতে পারে।

ডেঙ্গুতে আরো মৃত্যু ১০ জনের, হাসপাতালে ভর্তি ২০৪৭ জন

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments