সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি

চিকিৎসা নিতে আজ (সোমবার) সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ তথ্য জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

তিনি বলেন: রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইট সোমবার সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে যাবে। সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি

বঙ্গভবন জানিয়েছে, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রাষ্ট্রপতির চিকিৎসা হবে বলে আশা করা হচ্ছে।

চিকিৎসা শেষে আগামী ৩০ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে তার।

মো. জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সিঙ্গাপুরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

বঙ্গভবনের মুখপাত্র জানান, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রাষ্ট্রপতির চিকিৎসা করানোর কথা রয়েছে।

চিকিৎসা শেষে আগামী ৩০ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মোহাম্মদ সাহাবুদ্দিন। বঙ্গভবনে সোমবার ২৪শে এপ্রিল নতুন রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন ৭৩ বছর বয়সী মি. সাহাবুদ্দিন।

এর আগে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী হিসেবে গত ১৩ই ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন তিনি।

শপথ পাঠ শেষ হওয়ার পর বিদায়ী রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। এরপর তারা আনুষ্ঠানিকভাবে চেয়ার বদল করেন।

গত ১২ই ফেব্রুয়ারি নির্বাচন কমিশন কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রথমবারের মতো মোহাম্মদ সাহাবুদ্দিনকে পরিচয় করিয়ে দেন।

মি. কাদের সাংবাদিকদের বলেছিলেন, মোহাম্মদ সাহাবুদ্দিন পেশায় একজন আইনজীবী এবং তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের একজন সদস্য।

তিনি দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।

তিনি ২০০৬ সালে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর নেন।

তিনি ১৯৮২ সালে বিসিএস (বিচার) ক্যাডার সার্ভিসে যোগ দেন এবং ১৯৯৫ সালে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসেবে নির্বাচিত হন।

তাকে ২০১৭ সালে ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়।

রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন পাওয়ার পর ফেব্রুয়ারিতে তিনি ওই পদ থেকে পদত্যাগ করার আগ পর্যন্ত মি. সাহাবুদ্দিন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২ হাজার

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments