পুনেতে বাংলাদেশ মুখোমুখি হবে

ভারতের বিপক্ষে পুনেতে বাংলাদেশ মুখোমুখি হবে বৃহস্পতিবার। তবে সাকিব ইনজুরিতে থাকায় ভারতের বিপক্ষে খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।  

সাকিবের ইনজুরি প্রসঙ্গে বাংলাদেশ দলের সঙ্গে থাকা টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, পুনেতে আগামীকাল (১৭ অক্টোবর) ব্যাটিং অনুশীলন করবেন সাকিব আল হাসান। এর পরই ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজম্যান্ট।

পুনে হতে যাওয়া ওই ম্যাচে সাকিব খেলবেন কিনা? এমন প্রশ্নে সোমবার (১৬ অক্টোবর) পুনেতে সুজন সাংবাদিকদের বলেন, আগামী ম্যাচে ভারতের বিপক্ষে খেলে বড় ইনজুরিতে পড়ুক সেটা চাই না। সাকিবের আরও একবার স্ক্যান করা হবে। পুনেতে বাংলাদেশ মুখোমুখি হবে

এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়েন টাইগার সাকিব আল হাসান। টিভি স্ক্রিনে দেখেই বোঝা যাচ্ছিল, খানিকটা অস্বস্তিতে ভুগছেন। ম্যাচশেষে তাই তাকে নেওয়া হয় হাসপাতালে। পরীক্ষা-নিরীক্ষার পরে জানা যায়, ব্যাটিংয়ের সময় বাঁ ঊরুর মাংসপেশিতে টান খাওয়ায় অস্বস্তিতে পড়েন সাকিব।

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। তবে ইংল্যান্ড ও নিউ জিল্যান্ডের কাছে হেরে কিছুটা চাপে বাংলাদেশ। টাইগারদের পরবর্তী ম্যাচ দুর্দান্ত ছন্দে থাকা স্বাগতিক ভারতের বিপক্ষে। সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাংস পেশির ইনজুরিতে পড়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। তাই ভারতের বিপক্ষে তার খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। তবে ইনজুরি নিয়েই ভারতের বিপক্ষে সাকিব খেলতে চান বলে জানিয়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

বিশ্ব চ্যাম্পিয়ন হবে কোন দেশ? সৌরভ গাঙ্গুলীর ভবিষ্যদ্বাণী

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments