মেডিকেল বিভাগের পরিষ্কার বার্তা

মেডিকেল বিভাগের পরিষ্কার বার্তা ভালো আছেন সাকিব। পেশিতে টিস্যু ছিঁড়েছে– তেমন কোনো বার্তা দেওয়া হয়নি অফিসিয়াল মেইলেও। এদিক থেকে দেখলে সাকিবের ভারতের বিপক্ষে ম্যাচ খেলায় সমস্যা নেই। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও গতকাল পুনের টিম হোটেলের ব্রিফিংয়ে জানান, খেলতে চান সাকিব। 

অর্থাৎ নিজেকে ফিট মনে করছেন বাঁহাতি অলরাউন্ডার। তবে বাংলাদেশ অধিনায়কের পরের ম্যাচে খেলা-না খেলার বিষয়টি তাঁর একক সিদ্ধান্তের ওপর নির্ভর করে না। তিনি নেটে ব্যাটিং-বোলিং করে দেখবেন কতটা স্বচ্ছন্দ বোধ করেন। অনুশীলন শেষে চোটমুক্ত নিশ্চিত হওয়ার জন্য এমআরআই করা হবে। স্ক্যান রিপোর্ট দেখে বাকি সিদ্ধান্ত নেবে দলের মেডিকেল টিম। সে ক্ষেত্রে ভারতের বিপক্ষে সাকিবের ম্যাচ খেলা-না খেলার ব্যাপারে নিশ্চিত হতে বুধবার পর্যন্ত অপেক্ষায় থাকতে হতে পারে। অর্থাৎ অফিসিয়ালি হয়তো ম্যাচের আগের দিন নিশ্চিত করা হবে সাকিব খেলবেন কিনা।

চেন্নাইয়ে এম এ চিদাম্বরম স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং করার সময় বাঁ-ঊরুর সামনের পেশিতে (কোয়াড্রিসেপ) অস্বস্তি বোধ করেন সাকিব। মাঠেই শুশ্রূষা নিয়ে ব্যাটিং চালিয়ে যান। পুরো সময় মাঠে থেকে ফিল্ডিং করার পাশাপাশি ১০ ওভার বোলিংও করেন। ম্যাচ শেষ করে হাসপাতালে গিয়েছিলেন এমআরআই করাতে। শনিবার এমআরআই রিপোর্ট পেলেও দল থেকে পরিষ্কার কিছু বলা হয়নি।  মেডিকেল বিভাগের পরিষ্কার বার্তা

অফিসিয়াল মেইলে ফিজিও বায়েজিদুল ইসলাম চোট ইস্যুতে পরিষ্কার করে কিছু লেখেননি। সাকিবের ফিটনেস পর্যবেক্ষণ করা হবে বলে উল্লেখ করা হয়েছে তাতে। প্রতিদিন উন্নতি পরখ করে দেখা হবে বলেও লেখা হয়েছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, সাকিব ভালো থাকায় মেডিকেল টিমকে কিছু করতে হয়নি। এ ব্যাপারে হোয়াটসঅ্যাপে সাকিবকে বার্তা দেওয়া হলে মন্তব্য করা থেকে বিরত থেকেছেন। এটা হয়তো রহস্য রেখে দেওয়ার কৌশল। প্রতিপক্ষকে ধাঁধায় রাখতে কৌশলটি নেওয়া হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

অজিদের প্রথম জয় লঙ্কানদের হ্যাটট্রিক পরাজয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments