আফ্রিকার দেশ গণপ্রজাতন্ত্রী

আফ্রিকার দেশ গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ৫২ জনের মৃতদেহ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় দেশের উত্তর-পশ্চিমে বান্দাকা শহরের কাছে কঙ্গো নদীতে তিন শতাধিক জনেরও বেশি যাত্রী বহনকারী একটি নৌকা ডুবে গেলে এই মৃত্যু ঘটে।

রোববার কর্তৃপক্ষ জানিয়েছিল, এ ঘটনায় ৩০ জন ডুবে মারা গেছেন ও ১৬৭ জন নিখোঁজ রয়েছেন। তারপর থেকে মৃতের সংখ্যা আরও বেড়েছে বলে সোমবার জানান একুয়াতিয়ের প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী দিদিয়ের এমবুলা। 

নদীতে অন্তত ৫২ জনের লাশ পাওয়া গেছে বলে জানান তিনি। এখনও অনেকে নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আফ্রিকার দেশ গণপ্রজাতন্ত্রী

ফোনে তিনি বলেন, ৫২টি মৃতদেহ উদ্ধারের কথা রেকর্ড করেছি আমরা। উদ্ধারকর্মীদের দল এখনও ঘটনাস্থলে আছে, আরও লাশের সন্ধানে নদীতে তল্লাশি চালাচ্ছে। মৃতের এ সংখ্যা এখনও প্রাথমিক, এটি আরও বাড়তে পারে। কঙ্গোতে প্রায়ই প্রাণঘাতী নৌ-দুর্ঘটনা ঘটে। দেশটিতে জলযানগুলো প্রায় সময়ই অতিরিক্ত যাত্রী বহন করে। তাতে ব্যাপক প্রাণহানির অনেক ঘটনা ঘটে। কিন্তু দেশজুড়ে ছড়িয়ে থাকা বিশাল ঘন বনের মাঝে পাকা রাস্তার সংখ্যা কম হওয়ায় নদীপথের ব্যবহার তুলনামূলক অনেক বেশি।

এ বিষয়ে নাঞ্জি বলেছেন, “জল থেকে ২৭ জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। দেহ উদ্ধার করে বানাডাকা জেনারাল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেখানেই ময়নাতদন্ত হবে। ঘটনায় এখনও ৭০ জন নিখোঁজ। তাঁদের খোঁজে তল্লাশি চলছে।” কী কারণে এই নৌকাডুবির ঘটনা ঘটল, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ায় দাবানলে প্রাণহানি

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments