জাতির পিতা বঙ্গবন্ধু

সারাদেশে মুক্তি পেয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। সিনেমাটির কেন্দ্রীয় অর্থাৎ মুজিব চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। মুক্তির পর ছবির প্রচারণায় রাজধানীর বিভিন্ন প্রেক্ষাগৃহ পরিদর্শনেও গিয়েছেন নায়ক নিজেই। কিন্তু মঙ্গলবার হঠাৎ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। সমস্যা জটিলতা এড়াতে আজই অস্ত্রোপচার করাতে হবে। বিষয়টি নিশ্চিৎ করেছেন নায়ক নিজেই।

জানা গেছে, বছর খানেক পলিপাস সমস্যায় ভুগছিলেন তিনি। গেল কয়েক মাসে সেটা জটিল রূপ ধারণ করেছে। স্লিপ অ্যাপনিয়া, শ্বাসকষ্ট, ঘুমের সমস্যা নিয়েও ‘মুজিব’ সিনেমার কারণে সেভাবে চিকিৎসার সুযোগ হয়নি। আজ তার অবস্থা গুরুতর বলেই হাসপাতালে ভর্তি হতে হয়।

আরিফিন শুভ জানান, ‘বছর খানেক ধরে পলিপাস সমস্যায় ভুগছিলাম, গেল কয়েক মাসে সেটা আরও জটিল হয়। স্লিপ অ্যাপনিয়া, শ্বাসকষ্ট, ঘুমের সমস্যায় জীবন কাবু হলেও ‘মুজিব’ ব্যস্ততায় সেভাবে চিকিৎসার সুযোগ হয়ে উঠেনি। পরিস্থিতি এখন এতটাই কঠিন হয়েছে যে, আজ বিকেলেই একটা মাইনর অপারেশন করাতে হচ্ছে। আগামী সপ্তাহেই আবার আপনাদের সঙ্গে সিনেনা হলে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আমাকে আপনাদের দোয়ায় রাখবেন।’ জাতির পিতা বঙ্গবন্ধু

শুক্রবার (১৩ অক্টোবর) সারাদেশে মুক্তি পায় ‘মুজিব’। এটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল।  আরিফিন শুভ এছাড়াও শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশাসহ শতাধিক অভিনেতা কাজ করছেন সিনেমাটিতে।

 ১ টাকা পারিশ্রমিক নেন ‘মুজিব’ সিনেমায়  তিশা

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments