ফিলিস্তিনের গাজায় আরেকটি হাসপাতালে বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বিমান বাহিনী।
আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির ফিলিস্তিন শাখা (পিআরসিএস) বুধবার রাত সোয়া একটার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর জানিয়েছে। খবর আল জাজিরার।
পিআরসিএস এক্স-এ হামলার একটি ভিডিও পোস্ট করে জানিয়েছে, গাজা শহরের তাল আল-হাওয়া নামক এলাকায় অবস্থিত আল-কুদস হাসপাতালের আশপাশের এলাকায় ব্যাপক বোমাবর্ষণ চলছে। এতে হাসপাতালটির ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
পিআরসিএসর ওই এক্স পোস্টে জানানো হয়েছে, রোগী ছাড়াও ইসরায়েলের হামলায় গৃহহীন হওয়া গাজার ৮ হাজারের বেশি ফিলিস্তিনি ওই হাসপাতালে আশ্রয় নিয়েছেন। আরেকটি হাসপাতালে বোমাবর্ষণ
এর আগেও ইসরায়েল আল-কুদস হাসপাতাল নিশানা করে হামলা চালিয়েছে। ২০০৯ সালে গাজার শাসকগোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েলি হামলায় হাসপাতালটির ভবন ধসে পড়েছিল।
এর আগে মঙ্গলবার রাতে মধ্য গাজার আল-আহলি আরব নামের হাসপাতালে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। ওই হামলায় ৪৭১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩১৪ জন। তবে ইসরায়েল হামলার দায় অস্বীকার করছে।
ফিলিস্তিনের গাজায় আরও একটি হাসপাতালের পাশে ইসরাইলের বিমান বাহিনী বোমা হামলা চালিয়েছে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির ফিলিস্তিন শাখা (পিআরসিএস) বুধবার রাত সোয়া একটার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর জানিয়েছে।
এক্স–এ (আগের নাম টুইটার) হামলার একটি ভিডিও চিত্র যুক্ত করে দেওয়া পোস্টে পিআরসিএস বলেছে, গাজা শহরের তাল আল–হাওয়া এলাকায় অবস্থিত আল–কুদস হাসপাতালের আশপাশের এলাকায় ব্যাপক বোমাবর্ষণ চলছে। হামলায় হাসপাতালটির ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
