টানা তিন জয়ের দেখা

বিশ্বকাপে টানা তিন ম্যাচে টানা তিন জয়ের দেখা পেয়েছিল নিউজিল্যান্ড। নিজেদের চতুর্থ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে অঘটনের জন্ম দেওয়া আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামে কিউইরা। আফগানদের ১৪৯ রানে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিলো বর্তমান রানার-আপরা।

বুধবার (১৮ অক্টোবর) চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়াম টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি। প্রথমে ব্যাট করে উইল ইয়োং, টম লাথাম ও গ্লেন ফিলিপসের ব্যাটে ভর করে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৮ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।

২৮৯ রানের টার্গেট ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় আফগানিস্তান। দলীয় ৪৩ রানের মধ্যে তিন ব্যাটারকে হারায় তারা। টানা তিন জয়ের দেখা

এরপর রহমত শাহ ও আজমতুল্লাহ ওমরজাই মিলে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে দলীয় ৯৭ রানে ৩২ বলে ২৭ রান করে সাজঘরে ফিরে যান ওমরজাই।

ওমরজাইয়ের বিদায়ের পর পরই ৬২ বলে ৩৬ রান করে আউট হন রহমত। এই দুই ব্যাটারের বিদায়ের পর আর কেউ দাঁড়াতে পারেনি।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৪ ওভার ৪ বলে ১৩৯ রানে অলআউট হয় আফগানিস্তান। নিউজিল্যান্ডের পক্ষে মিচেল স্যান্টনার ও লকি ফার্গুসন নেন ৩টি করে উইকেট।

আফগানিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের জয় ১৪৯ রানে। আজ চেন্নাইয়ে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২৮৮ রানের পুঁজি গড়ে কিউইরা। জবাব দিতে নেমে ১৩৯ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান। রানের হিসাবে বিশ্বকাপে নিউজিল্যান্ডের দ্বিতীয় বড় জয় এটি। ১৯৭৫ আসরে ইষ্ট আফ্রিকার বিপক্ষে ১৮১ রানের জয় সর্বোচ্চ। একইসঙ্গে এই জয়ে চলতি আসরে নিজেদের প্রথম চার ম্যাচেই জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠল নিউজিল্যান্ড।

কাঁদতে কাঁদতে নেইমার মাঠ ছাড়লেন 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments