গাজায় মানবিক সহায়তার অনুমতি

গাজায় মানবিক সহায়তার অনুমতি দেওয়ার জন্য “মানবিক যুদ্ধবিরতির” আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছে।

বুধবার রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ব্রাজিল নিরাপত্তা পরিষদে এ খসড়া প্রস্তাবটি এনেছিল।  তবে যুক্তরাষ্ট্রের চাপের কারণে গত কয়েকদিনে প্রস্তাবটির ওপর ভোটাভুটি দুইবার বিলম্বিত হয়।

বুধবার ভোটাভুটি হলেও নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১২ সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দেয়। রাশিয়া ও ব্রিটেন ভোটদানে বিরত ছিল।

বহু আগে থেকেই নিরাপত্তা পরিষদে তার মিত্র ইসরাইলের পক্ষ নেয় যুক্তরাষ্ট্র। 

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বুধবার তাৎক্ষণিক যুদ্ধবিরতি চেয়েছেন।  যাতে গাজায় ত্রাণসহায়তা পৌঁছানো এবং জিম্মিদের মুক্ত করা সম্ভব হয়।

গত ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস। জবাবে গাজায় পালটা হামলা চালাচ্ছে ইসরাইল। 

মঙ্গলবার রাতে গাজার আল-আহলি আরব নামে হাসপাতালে ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা ৮০০ জন ছাড়িয়েছে।  

যদিও এ হামলার দায় স্বীকার করেনি ইসরাইল। গাজায় মানবিক সহায়তার অনুমতি

এদিকে জানা যায়, মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা সহিংসতার নিন্দা জানিয়ে রাশিয়ার পক্ষ থেকে নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। তবে ভোটাভুটিতে ওই প্রস্তাব পাস হয়নি।

সোমবার নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে রাশিয়ার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে চারটি দেশ। অন্যদিকে যুক্তরাষ্ট্রসহ চারটি দেশ প্রস্তাবটির বিপক্ষে ভোট দেয়। ভোটদানে বিরত ছিল আরও ছয়টি দেশ।

গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতির জন্য মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদে আনা একটি প্রস্তাবে ভেটো দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

বুধবার (১৮ অক্টোবর) ব্রাজিলের আনা এই প্রস্তাবে ভেটো দেওয়া হয়। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ব্রাজিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই খসড়া প্রস্তাবটি এনেছিল। যুক্তরাষ্ট্রের চাপের কারণে গত কয়েকদিনে প্রস্তাবটির ওপর ভোটাভুটি ২ বার বিলম্বিত হয়।

বুধবার ভোটাভুটি হলেও নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১২ সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দেয়। রাশিয়া ও ব্রিটেন ভোটদানে বিরত ছিল।

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, “আমরা আবারও ভণ্ডামি ও আমাদের মার্কিন সহকর্মীদের দ্বিমুখী নীতির সাক্ষী হয়েছি।”

তিনি বলেন, “মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে রাশিয়ার আনা একটি খসড়া প্রস্তাবও সোমবার নিরাপত্তা পরিষদে পাস হয়নি।”

বুধবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজায় জিম্মিদের মুক্তি এবং মানবিক সহায়তার প্রবেশাধিকারের জন্য অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

 আল-আকসা মসজিদের আশ্চর্যজনক তাৎপর্য

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments