ঢাকায় বায়ু দূষণ বেড়েছে

শীত শুরুর আগেই ঢাকায় বায়ু দূষণ বেড়েছে । রাজধানীসহ সারাদেশে বৃষ্টিপাত কমতে থাকায় পরিবেশের ওপর প্রভাব পড়তে শুরু করেছে। তবে মাঝেমধ্যে বৃষ্টির কারণে ঢাকার বাতাসের মান বেশ সহনীয় ছিল। এর ফলে ঢাকার বাতাসের মান তুলনামূলক ভালো থাকলেও আজ সকাল থেকে আবারও দূষণের মাত্রা বাড়তে শুরু করেছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বায়ুদূষণে বিশ্বের ১০৯টি শহরের মধ্যে ঢাকার অবস্থান আজ দ্বিতীয় স্থানে। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ঢাকায় বায়ুদূষণের শীর্ষে থাকলেও বৃষ্টি হওয়াতে মাঝে দূষণের মাত্রা কমে আসে। আবার বৃষ্টি কমে যাওয়ায় চলতি সপ্তাহ থেকে বাড়তে শুরু করেছে দূষণের মাত্রা। আজ বায়ুদূষণের শীর্ষে ইরাকের বাগদাদ রয়েছে ২২২ স্কোর নিয়ে। ঢাকায় বায়ু দূষণ বেড়েছে

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ারের প্রকাশিত বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) দেখা যায়, এ সময় ঢাকার স্কোর ১৮৩। বাংলাদেশ স্থানীয় সময় সকাল ৬টা ৫০ মিনিটে ঢাকার বায়ুমানের স্কোর ছিল এটি (১৮৩)। বাতাসের এ মান ‘অস্বাস্থ্যকর’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। বায়ুর মান শূন্য থেকে ৫০ পর্যন্ত হলে তাকে ‘ভালো’ বলা হয়।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বায়ুদূষণে বিশ্বের ১০৯টি শহরের মধ্যে ঢাকার অবস্থান দ্বিতীয়। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) এ সময় ঢাকার স্কোর ছিল ১৮১। বাতাসের এ মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। গতকাল বুধবার এ সময় বায়ুদূষণে শীর্ষে থাকা ঢাকার স্কোর ছিল ১৮২।

আজ সকাল সাড়ে আটটার দিকে দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় প্রথম স্থানে ছিল ইরাকের বাগদাদ নগর। শহরটির স্কোর ২২২।

বায়ুদূষণের এ পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এ লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।

এগুলি হার্ট অ্যাটাকের লক্ষণ 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments