গাজার একটি হাসপাতালে

গাজার একটি হাসপাতালে ইসরায়েলি হামলায় প্রায় ৫০০ নিরপরাধ মানুষের মৃত্যুতে ইহুদিবাদী দেশটি এবং এর পৃষ্ঠপোষক পশ্চিমাদের প্রতি ক্ষোভের আগুনে জ্বলছে মুসলিম বিশ্ব। ইসরায়েলের তীব্র নিন্দা জানিয়েছেন মুসলিম বিশ্বের নেতারা। দেশটির এই অকল্পনীয় গণহত্যার বিরুদ্ধে আরবের দেশে দেশে বিক্ষোভ হয়েছে।

এসবের মধ্যেও অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। প্রতিমুহূর্তে ঘটছে হতাহতের ঘটনা। হামলায় গাজায় নিহতের সংখ্যা প্রায় ৩ হাজার ৫০০-তে পৌঁছেছে। ১২ হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।

ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যার মধ্যেই বুধবার ইসরায়েল সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি ইহুদি রাষ্ট্রের প্রতি তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং বলেন, গাজা উপত্যকায় হাসপাতালে হামলার জন্য ইসরায়েল দায়ী নয়। তিনি দাবি করেছেন, কোনো প্রমাণ ছাড়াই, এই হামলায় “অন্য পক্ষ” জড়িত ছিল।

এরই মধ্যে একটি নজিরবিহীন ঘটনার জন্ম দিয়েছেন আরব নেতারা। ইসরায়েল সফর শেষে জর্ডান, মিসর ও ফিলিস্তিনি নেতাদের সঙ্গে আম্মানে বাইডেনের বৈঠক করার কথা ছিল। হাসপাতালে হামলার প্রতিবাদে তারা বৈঠকটি বাতিল করে দিয়েছেন। এটি হোয়াইট হাউসের জন্য চরম বিব্রতকর। শেষবার কবে কে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক বাতিল করেছেন, তা কেউ মনে করতে পারছেন না। 

তবে গাজা পুরোপুরি অবরোধ করার ১২ দিন পর সেখানে মানবিক ত্রাণ সহায়তা যেতে দিতে রাজি হয়েছে ইসরায়েল। বাইডেনের আহ্বানে সাড়া দিয়ে ইসরায়েল এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। পরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে মিসর থেকে গাজায় ত্রাণ যেতে বাধা না দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। অবশ্য একই দিন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় ত্রাণ যাওয়ার সুযোগ দিতে একটি প্রস্তাবে ভেটো দেয় যুক্তরাষ্ট্র। ইসরায়েল সফরকালে বাইডেন ফিলিস্তিনের জন্য ১০ কোটি ডলার সহায়তার ঘোষণা দিয়েছেন। ইসরায়েলের জন্য বিপুল সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। কয়েক ঘণ্টার সফর শেষে ইসরায়েল ত্যাগ করেন তিনি। গাজার একটি হাসপাতালে

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি বিমান হামলায় ৩ হাজার ৪৭৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া অধিকৃত পশ্চিম তীরে আরও ৬২ জন নিহত এবং ১ হাজার ২৫০ জন আহত হয়েছেন। 

ইসরায়েলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪০০-তে। আহত হয়েছেন ৪ হাজার ৪৭৫ জন। যুদ্ধে অন্তত ৩০৪ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র হামাসের ১০ নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিপরীতে ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের জন্য ইসলামী সম্মেলন সংস্থা-ওআইসির সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইরান। গতকাল সৌদি আরবের জেদ্দায় সংস্থাটির বৈঠক হয়। গাজার হাসপাতালে হামলার জন্য ইসরায়েলের নিন্দা জানিয়েছে সংস্থাটি।  সংস্থার বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে নৃশংস আগ্রাসনকে সমর্থন করার আন্তর্জাতিক অবস্থানে তারা মর্মাহত। এতে ইসরায়েল দায়মুক্তি পাচ্ছে এবং এই দ্বৈত মানদণ্ড দখলদার শক্তিকে আড়াল করছে।

নেতানিয়াহুর জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে রয়েছে

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments