বোমা হামলায় ফিলিস্তিনের

ইসরায়েলিদের অব্যাহত ও নির্বিচার বোমা হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় ৪ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত ১৪ দিন ধরে গাজাকে লক্ষ্য করে বিরতিহীনভাবে বোমা ছুড়ে যাচ্ছে ইসরায়েলি বিমানবাহিনী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা শুক্রবার (২০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে মৃত্যুর নতুন সংখ্যা জানিয়েছেন।

তিনি বলেছেন, গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৪ হাজার ১৩৭ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। যার মধ্যে শিশুই হলো ১ হাজার ৬৬১ জন। বোমা হামলায় ফিলিস্তিনের

এছাড়া ইসরায়েলের হামলায় ১৩ হাজার ২৬০ জন আহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ কর্মকর্তা আরও জানিয়েছেন, গাজায় বর্তমানে ৪ হাজার মানুষ নিখোঁজ আছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার হালনাগাদ পরিসংখ্যানে বলেছে, ৭ অক্টোবর হামাস ইসরায়েল আক্রমণ করার পর থেকে গাজায় কমপক্ষে তিন হাজার ৭৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে মোট ১২ হাজার ৪৯৩ জন।

মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, নিহতদের মধ্যে এক হাজার ৫২৪ শিশু, এক হাজার নারী এবং ১২০ জন বয়স্ক আছেন।

মন্ত্রণালয় বলেছে, নিহতের পরিসংখ্যানে ৪৭১ জন রয়েছে, যারা মঙ্গলবার আল-আহলি আরব হাসপাতালে হামলায় মারা গেছে।

এ ঘটনাত হামাস ইসরায়েলি বিমান হামলাকে দায়ী করেছে। অন্যদিকে ইসরায়েল প্রমাণ দিয়ে বলেছে, গাজা থেকে একটি ফিলিস্তিনি ক্ষেপণাস্ত্র ভুলভাবে ছোড়ার কারণে তারা নিহত হয়েছে।

এ ছাড়াও গাজায় ৪৪ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন, চারটি হাসপাতাল পরিষেবার বাইরে রয়েছে এবং ১৪টি মৌলিক স্বাস্থ্যসেবা কাজ বন্ধ করে দিয়েছে বলে আল-কুদরা জানিয়েছেন।

আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজায় সাহায্য বিতরণ ত্বরান্বিত করার আহ্বান জানিয়ে মুখপাত্র বলেন, ‘গাজার কোনো হাসপাতালেই কোনো ওষুধের মজুদ নেই।

গাজায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে, ৩৫০০ নিহত হয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments