বলিউডের দুই তারকা অরিজিৎ সিং ও সালমান খানের মধ্যে হওয়া ঝামেলা কারও অজানা নয়। প্রকাশ্যেই বারবার ক্ষমা চাইতে দেখা গিয়েছে গায়ককে। তবে মন গলতে অনেকটাই সময় নিল সালমানের। যদিও কথাতেই তো আছে, শেষ ভালো যার সব ভালো তার। অবশেষে টাইগার ৩ দিয়েই একসঙ্গে আসছেন সালমান-অরিজিৎ।
হিন্দুস্তান টাইমরেসর প্রতিবেদন অনুযায়ী, সালমান খান ও ক্যাটরিনা কাইফের বহুল প্রতিক্ষীত সিনেমা ‘টাইগার ৩’এর টিজার মুক্তি পেয়েছে আজ বৃহস্পতিবার। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লেকে প্রভু কা নাম’-এর একটা টিজারে সালমানের সঙ্গে দেখা মিলল ক্যাটরিনারও। তবে সবচেয়ে বড় চমক হলো এই গানটি গেয়েছেন অরিজিৎ সিং।
অরিজিৎ সিং-এর গাওয়া গানটির পুরো গান আসছে ২৩ অক্টোবর। টাইগার ৩ সিনেমা হিন্দি, তামিল আর তেলুগুতে ১২ নভেম্বর হলে মুক্তি পাবে।
মিউজিক ডিরেক্টর প্রীতম এই গান নিয়ে জানান, ‘সালমান আর অরিজিতের একসঙ্গে আসার অপেক্ষা বহুদিনের। একদিকে দেশের সবচেয়ে বড় সুপারস্টার সালমান আর অন্য দিকে, সিঙ্গিং সেনসেশন অরিজিৎ। এদের দুজনকে নিয়ে গান বানানোর অপেক্ষা অনেকদিনের।
টাইগার ৩ সালমান খানের দুটি গান দেখাবে। ডান্স নম্বর হবে ‘লেকে প্রভু কা নাম’। তবে দ্বিতীয় গানের বিস্তারিত এখনো জানা যায়নি। বলিউডের দুই তারকা
কদিন আগেই সালমান খানের অরিজিৎ সিং-এর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ঢোকার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তাতেই অনেকের ধারণা হয়ে গিয়েছিল টাইগার ৩-তেই গান গাইছেন তিনি।