সারা ভারত জুড়ে শারদীয় উৎসব । সবাই যখন দুর্গাপূজার আনন্দে উদ্বেলিত, জনপ্রিয় টলিউড অভিনেত্রী এবং কংগ্রেস নেত্রী মিমি চক্রবর্তী আরেকটি খুশির খবর শেয়ার করেছেন। সুসংবাদটি ছড়িয়ে দিতে তিনি সোশ্যাল মিডিয়ায় গিয়েছিলেন। সুখবর হলো আগামী মাসে বলিউডে আসছেন মিমি। শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের সাথে বলিউডে তার প্রবেশের খবর ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। তবে এবার তার ছবির মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে।
আগামী মাসের শুরুতেই (৩ নভেম্বর) বড়পর্দায় মুক্তি পাচ্ছে ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’ সিনেমাটি। এটি নির্মাণ করছেন শিবপ্রসাদ ও নন্দিতা। তাদেরই সিনেমা ‘পোস্ত’র গল্প নিয়ে তৈরি হয়েছে এটি।
বাংলায় এ সিনেমায় দেখা গিয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, মিমি চক্রবর্তী, যীশু সেনগুপ্ত, সোহিনী সেনগুপ্তকে। সেই সিনেমার গল্প নিয়েই হিন্দিতে তৈরি হয়েছে ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’। বাংলায় যে ভূমিকায় অভিনয় করেছিলেন মিমি, হিন্দিতেও সেই ভূমিকায় দেখা যাবে তাকে। একটি শিশুকে নিয়ে আবর্তিত হয়েছে সিনেমার কাহিনি। তার মায়ের ভূমিকাতেই দেখা যাবে মিমিকে।
এ সিনেমায় অন্যান্য ভূমিকায় রয়েছেন পরেশ রাওয়াল, নীনা কুলকার্নিসহ অনেকেই। উইন্ডোজ ও ভায়াকম স্টুডিওর যৌথ প্রযোজনায় মুক্তি পাবে এ সিনেমা। এখন পর্যন্ত মুক্তির দিন ধার্য করা হয়েছে ৩ নভেম্বর। সেইদিনই বড়পর্দায় ভারতজুড়েমুক্তি পাবে সিনেমাটি। ভারত জুড়ে শারদীয় উৎসব
অন্যদিকে পূজায় মুক্তি পেয়েছে শিবপ্রসাদ-নন্দিতার প্রথম থ্রিলার ঘরানার সিনেমা ‘রক্তবীজ’। এ সিনেমাতেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে মিমিকে। এতে তার সঙ্গে রয়েছেন আবির চট্টোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, অনুসূয়া সরকার, সত্যম ভট্টাচার্য্য, দেবলীনা কুমার প্রমুখ। মুক্তির পরে প্রশংসিত হয়েছে এ সিনেমাটি।
