এই মৌসুমে বিশ্বকাপে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কাকে পরাজিত করার পর পাকিস্তান ক্রিকেট দল ভালোই ছিল।
এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ১৯১ রানে অলআউট হয়ে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে যায় বাবর আজমরা।
গত শুক্রবার ভারতের বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড ৩৬৮ রান তাড়া করতে নেমে ৩০৫ রানে অলআউট হয়ে পাকিস্তান ম্যাচ হারে ৬২ রানে।ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে মানসিকভাবে চাপে রয়েছে পাকিস্তান। ঘরে-বাইরে বাবর আজমের নেতৃত্বাধীন দলকে নিয়ে সমালোচনা হচ্ছে।
এমন দল নিয়ে পাকিস্তান আদৌ সেমিফাইনালে যেতে পারবে কিনা, এমন প্রশ্ন তুলেছেন দলটির সাবেক তারকা পেসার শোয়েব আখতার। এই মৌসুমে বিশ্বকাপে
ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুত গতির পেসার শোয়েব আখতার পাকিস্তানের সমর্থকদের কাছে ছূড়ে দিয়ছেন। তিনি বলেছেন, ‘এই পাকিস্তান দল কি আসলেই সেমিফাইনালে খেলার যোগ্য? দর্শক হিসাবে আপনারাই বলুন। আমি সত্যিই হতাশ। পাকিস্তান দলের জন্য আমার শুভকামনা। মন থেকেই চাই, তারা শক্তিশালী হয়ে ফিরে আসুক।’
সেমিফাইনালের দৌড়ে অন্যতম ফেভারিট দল হিসেবে বিশ্বকাপে যোগ দিলেও টানা দুই ম্যাচ হেরেছে পাকিস্তান। নেফদারল্যান্ডসকে এবং শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেও হেরেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে। এরপর সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচেও বড় ব্যবধানেই হেরেছে ম্যান ইন গ্রিনরা। দলের এমন ভরাডুবির ভিতরে থাকায় সেমিফাইনালে খেলার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির সাবেক ক্রিকেটার শোয়েব আখতার।
নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেন, ‘পাকিস্তানের পারফরম্যান্স খুবই হতাশাজনক। তাদের সুযোগ অনেক কম মনে হচ্ছে। ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলা আছে। আপনারা আসলেই কি বিশ্বাস করেন, এই পাকিস্তান দল সেমিফাইনাল খেলার যোগ্য? তারা কি শীর্ষ চারে থাকার মতো দল? আমি সত্যিই হতাশ। আফগানিস্তান-পাকিস্তানের মানেরই দল। এই দলগুলোর বিপক্ষে খেলে সেমিতে ওঠা সম্ভব বলে আমার মনে হয় না।’
