হেডন গোয়েন ক্যান্সারে মারা গেছেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
শুক্রবার (২০ অক্টোবর) ভোরে লন্ডনের এক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন ‘দ্য ক্রাউন’র অভিনেত্রী।
১৯৫৭ সালে জন্ম হাইডনের। অভিনয় জগতে পা দেওয়ার আগে ইতালিতে ইংরেজি পড়াতেন তিনি। ১৯৯০ সালে প্রথমবার অভিনয়ে হাতেখড়ি তার। ‘ড্রপ দ্য ডেড ডাঙ্কি’ সিচুয়েশনাল কমেডিতে সাংবাদিকদের জগতের গল্প বলা হয়। সেখানে নিউজ প্রোডিউসারের ভূমিকায় দেখা যায় বর্ষীয়ান অভিনেত্রীকে।
এরপর একাধিক সিরিজে কাজ করার পর ‘দ্য ক্রাউন’-এ অভিনয় করেন লেডি সুসান হাসির চরিত্রে। তুমুল প্রশংসা পেয়েছিলেন হাইডন। সেলুলয়েডে ছাড়াও ব্রিটিশ থিয়েটারের জগতে তার প্রচুর নাম। একাধিক পুরস্কার পেয়েছেন তিনি। গোয়েন ক্যান্সারে মারা গেছেন
অভিনেত্রীর টিম থেকে জানানো হয়েছে, মৃত্যুর সময়ে কাছের মানুষেরা তার পাশেই ছিলেন। পরিবারের অন্যান্য ছাড়া দুই ছেলে ওরল্যান্ডো এবং হ্যারিসনকে রেখে গেছেন হাইডন।
ক্যান্সার বা কর্কটরোগ অনিয়ন্ত্রিত কোষ বিভাজন সংক্রান্ত রোগসমূহের সমষ্টি। এখনও পর্যন্ত এই রোগে মৃত্যুর হার অনেক বেশি। কারণ প্রাথমিক অবস্থায় ক্যান্সার রোগ সহজে ধরা পড়ে না, ফলে শেষ পর্যায়ে গিয়ে ভালো কোন চিকিৎসা দেয়াও সম্ভব হয় না। বাস্তবিক অর্থে এখনও পর্যন্ত ক্যান্সারের চিকিৎসায় পুরোপুরি কার্যকর কোনও ওষুধ আবিষ্কৃত হয় নি। ক্যান্সার সারানোর জন্য বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করা হয়।
তবে প্রাথমিক অবস্থায় ধরা পরলে এই রোগ সারানোর সম্ভাবনা অনেকাংশ বেড়ে যায়। ২০০ প্রকারেরও বেশি ক্যান্সার রয়েছে। প্রত্যেক ক্যান্সারই আলাদা আলাদা এবং এদের চিকিৎসা পদ্ধতিও আলাদা। বর্তমানে ক্যান্সার নিয়ে প্রচুর গবেষণা হচ্ছে এবং এ সম্পর্কে নতুন নতুন অনেক তথ্য পাওয়া যাচ্ছে।
