ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলমান যুদ্ধের মধ্যেই ইসরায়েল ও লেবাননের মধ্যে ছড়িয়ে পড়েছে সংঘাত। ইরান-সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ শনিবার (২১ অক্টোবর) দিনব্যাপী ইসরায়েলে হামলা চালানোর কথা জানিয়েছে।

অবশ্য ইসরায়েলের হামলায় এদিন সশস্ত্র এই গোষ্ঠীটির ৬ যোদ্ধা নিহত হওয়ার কথাও জানানো হয়েছে। রোববার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলার কথা জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের একজন সৈন্যকে অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র আঘাত করেছে।

অন্যদিকে ইরান-সমর্থিত সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে আন্তঃসীমান্ত লড়াইয়ে শনিবার তাদের ছয়জন যোদ্ধা নিহত হয়েছেন।

রয়টার্স বলছে, গাজার হামাস যোদ্ধাদের বিরুদ্ধে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ যুদ্ধের মধ্যেই ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা লেবাননের সীমান্ত বরাবর অন্তত চারটি ভিন্ন এলাকায় হিজবুল্লাহর সঙ্গে গোলা বিনিময় করেছে।

এদিকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ছড়িয়ে পড়া এই সংঘাতে সীমান্তের উভয় পাশের বাসিন্দারা তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, গত ৭ অক্টোবর থেকে লেবানন সীমান্তে এখন পর্যন্ত তাদের সাতজন সৈন্য নিহত হয়েছে।

আর হিজবুল্লাহ বলছে, শনিবার নিহত হওয়া ছয়জনসহ তাদের মোট ১৯ যোদ্ধা নিহত হয়েছেন। সহিংসতায় রয়টার্সের একজন সাংবাদিকসহ বহু বেসামরিক নাগরিক ও সাংবাদিক প্রাণ হারিয়েছেন।

লেবাননের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, একজন হিজবুল্লাহ যোদ্ধা লেবাননের হুলা এলাকায় নিহত হয়েছেন। এই এলাকাটি ইসরায়েলের মার্গালিওটের বিপরীত পাশে অবস্থিত। এছাড়া হিজবুল্লাহ শনিবার সারা দিনজুড়ে ইসরায়েলি সামরিক অবস্থানে হামলার দাবি করেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা

গোষ্ঠীটি পরে জানায়, ইসরায়েলি হামলায় তাদের আরও পাঁচ সদস্য নিহত হয়েছেন।

অন্যদিকে ইসরায়েলি শহর বার’আমের কাছে ট্যাংক-বিরোধী ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন ইসরায়েলি সৈন্য গুরুতর আহত হয়েছে বলে সামরিক বাহিনী জানিয়েছে। এই ঘটনায় আরও দুই সৈন্য হালকা আহত হয়েছে। তবে তারাও ক্ষেপণাস্ত্রের আঘাতে আহত হয়েছে কিনা তা জানানো হয়নি।

এদিকে, গাজা যুদ্ধের সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় হামলার পরিমাণ বৃদ্ধি করেছে লেবাননের শক্তিশালী সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। যে কারণে হামাস-ইসরায়েল যুদ্ধে দ্বিতীয় যুদ্ধক্ষেত্র হয়ে ওঠার শঙ্কা তৈরি হয়েছে লেবানন-ইসরায়েল সীমান্ত। লেবাননের দক্ষিণাঞ্চলের সীমান্ত এলাকা থেকে প্রত্যেক দিনই উত্তর ইসরায়েলে রকেট, ক্ষেপণাস্ত্র এবং গোলাবর্ষণ করা হচ্ছে।

এবার পশ্চিম তীরের মসজিদে হামলা চালাল ইসরাইল

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments