বাংলাদেশ দলে ইনজুরির হানা

বাংলাদেশ দলে ইনজুরির হানা । ইনজুরির কারণে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পারেননি অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশকে সাত উইকেটে হারিয়েছে রোহিত শর্মার দল। ভারতে ওয়ানডে বিশ্বকাপে টানা তিনটি ম্যাচে হেরেছে বাংলাদেশ। তবে ধর্মশালায় আফগানদের বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে শুরু করে টাইগাররা। যখন এটি ঘটে, এটি স্বর্গ থেকে পৃথিবীতে পড়ার মতো। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে তারা হেরেছে। সব হারের অন্যতম কারণ ব্যাটিং অস্থিরতা। মৌসুম শেষ হতে বাকি ৫টি খেলা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পঞ্চম ম্যাচ খেলবে টাইগাররা।

তবে এই ম্যাচে হার-জিৎ নিয়ে যতটা না আলোচনা তার চেয়ে বেশি গুঞ্জন সাকিব আল হাসানকে নিয়ে। তিনি কি খেলতে পারবেন! নাকি থাকবেন মাঠের বাইরে বসে! মুম্বইয়ে ক্রিকেট দেবতা মানা হয় ভারতের ক্রিকেট গ্রেট শচীন টেন্ডুলকারকে। সেই শহরে জন্ম না হলেও এখনকার নাম্বার ওয়ান হিরোর নাম শাহরুখ খান। বাংলাদেশ দলের যে অবস্থায় এখন দলের কাউকে না কাউকে নিতে হবে হিরোর ভূমিকা। টাইগার শিবিরে এমন তো আছেন সাকিবই! তবে তিনি নিজেই আছেন শঙ্কায়। যদিও টিম ম্যানেজম্যান্টের আশা তিনি খেলতে পারবেন এই ম্যাচে। টিম ম্যানেজার রাবিদ ইমাম এমনটাই জানিয়েছেন।

তিনি বলেন, ‘সাকিব ভালো আছেন। কাল (আজ) অনুশীলন করবেন তিনি। দলের ক্রিকেটাররা আজ জিম করে কাটিয়েছে। বিশ্রাম ছাড়া স্পেশাল কোন কিছু ছিল না। প্রয়োজনে যে যার মতো বাইরে খেতেও গেছে।’ 

সাকিব হিরো হবে এমনটা আশা করাই যেতে পারে। কারণ সবশেষ ২০১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের ম্যাচে দারুণ ভূমিকা রেখেছিলেন তিনি। ব্যাট হাতে খেলেছিলেন ৮৪ বলে ৭৫ রানের ইনিংস। আর বল হাতে নিয়েছিলেন ১ উইকেট। সেই ম্যাচে তার সঙ্গে ফিফটি হাঁকিয়ে জুটি বেঁধেছিলেন মুশফিকুর রহীম। সেই আসরে বাংলাদেশের ব্যাটিং হিরো হয়ে উঠেছিলেন সাকিব।  সেই আসরে সেরা পাঁচ ব্যাটসম্যানের তালিকায় ছিল তার নাম। তবে এবার ব্যতিক্রম। এখন পর্যন্ত তিনি ব্যাট হাতে মলিন। আর ইনজুরি থেকে ফিরে  শতভাগ ফিট হয়ে খেলতে পারবেন কিনা তা নিয়ে আছে যথেষ্ট সন্দেহ। বাংলাদেশ দলে ইনজুরির হানা

জানা গেছে এমন ইনজুরিতে দুই সপ্তাহ সময় লাগে। এর মধ্যে ৭ দিন কেটে গেছে। ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামার আগে অনুশীলন করেছিলেন। এমনকি ম্যাচের দিন প্যাড পড়েই হাজির হয়েছিলেন টাইগার অধিনায়ক। কিন্তু আসল নাটকীয়তা শুরু হয় যখন তার পরিবর্তে নাজমুল হোসেন শান্ত টস করতে যান। তার এমন আচরণকে নাটক হিসেবে ধরে নিয়েছে সংবাদকর্মীরা। কারণ আগের দিন রাতেই নাকি জানতেন তিনি খেলতে পারবেন না। আর টিম ম্যানেজম্যান্ট ইনজুরি নিয়ে যে লুকোচুরি শুরু করেছে তাতে টাইগার ক্রিকেটপ্রেমীরা স্বস্তি নিয়ে খেলাও দেখতে পারছেন না!

সেঞ্চুরির রেকর্ডের সঙ্গে ম্যাচ সেরা ওয়ার্নার

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments