কোনো বিষয়ে তথ্য প্রকাশ না করার নির্দেশ লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৫ হাজার ডলার (সাড়ে ৫ লাখ টাকা) জরিমানা করেছেন নিউ ইয়র্কের একজন বিচারক। ভবিষ্যতে একই কাজ করলে তাকে শাস্তি হিসেবে জেল দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।
নিউ ইয়র্ক লয়ার্স ফান্ড ফর ক্লায়েন্ট প্রটেকশনে আগামী ১০ দিনের মধ্যে ৭৭ বছর বয়সি ট্রাম্পকে এই জরিমানার অর্থ পরিশোধের নির্দেশ দিয়েছেন বিচারক আর্থার ইঙ্গোরন। রায়ে তিনি বলেন, কোনো ভুল করবেন না। ভবিষ্যতে ইচ্ছাকৃত বা অনিচ্ছায় আইন লঙ্ঘন করলে আরো কঠোর শাস্তি ভোগ করতে হবে, এমনকি জেলেও যেতে হতে পারে। খবর সিএনএনের।
বিচারক ইঙ্গোরন বলেন, নিজের ট্রুুথ সোশ্যাল প্ল্যাটফরমে ডোনাল্ড ট্রাম্প বিচারকের মুখ্য আইনবিষয়ক ক্লার্ককে আক্রমণ করে পোস্ট করেন। এ ঘটনায় গত ৩ অক্টোবর ট্রাম্পের বিরুদ্ধে গ্যাগ অর্ডার দিয়েছিলেন বিচারক। সেদিন ট্রুথ সোশ্যাল প্ল্যাটফরম থেকে ঐ পোস্টটি সরিয়ে ফেলা হয়। ট্রাম্পকে ৫ হাজার ডলার
কিন্তু শুক্রবার জরিমানার আদেশে বিচারক জানান যে, ঐ পোস্টটি ‘ট্রাম্প ২০২৪’ নির্বাচনি প্রচারণা বিষয়ক ওয়েবসাইটে রয়ে গেছে। বিচারক আরো বলেন, ট্রাম্পের আইনজীবীরা বলেছেন, গ্যাগ অর্ডার লঙ্ঘন হয়েছে অজান্তে। আদালত তাই সতর্ক করে বলেছে, আর কোনো ভুল করা চলবে না। ভবিষ্যতে স্বেচ্ছায় বা অনিচ্ছায় আদেশ লঙ্ঘন করলে বড় ধরনের জরিমানা হবে, এমনকি জেলেও যেতে হতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় জরিমানার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মামলার বিচারকাজ চলমান থাকাবস্থায় এক আইন কর্মকর্তার বিরুদ্ধে পোস্ট করার কারণে এ শাস্তির মুখে পড়তে হলো মার্কিন সাবেক এ প্রেসিডেন্টকে।
