মিশরীয় সীমান্তে ইসরাইলি ট্যাংক

এবার মিশরীয় সীমান্তে ইসরাইলি ট্যাংক থেকে ছোড়া শেল আঘাত হেনেছে। এতে বেশ কয়েকজন মিশরীয় সীমান্তরক্ষীসহ কমপক্ষে সাতজন আহত হয়েছেন। 

রোববার (২২ অক্টোবর) ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে তাদের ভুল স্বীকার করে। আল জাজিরার খবর

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, গাজা সীমান্তের কাছে তাদের একটি ট্যাংক থেকে ভুলবশত মিশরীয় অবস্থানে আঘাত করা হয়েছে। 

বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কীভাবে এই ঘটনা ঘটেছে তা জানতে বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে। একই সঙ্গে আইডিএফ এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। মিশরীয় সীমান্তে ইসরাইলি ট্যাংক

মিশরীয় সামরিক বাহিনীর একজন মুখপাত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কতজন কর্মী আহত হয়েছেন তা জানাননি।মিশর সীমান্তে ইসরায়েলি ট্যাঙ্ক থেকে হামলায় অন্তত সাতজন আহত হয়েছেন। এর মধ্যে মিশর সীমান্ত রক্ষা বাহিনীর কয়েকজন সদস্যও রয়েছেন।

এক প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের চিকিৎসায় হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে বিস্ফোরণের পর মিশরের দিক থেকে পাঠানো অ্যাম্বুলেন্সের শব্দ পাওয়া যায় বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।লন্ডনে আল জাজিরার জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা বলেন, এই ঘটনা ইসরায়েল-মিশর সম্পর্ককে জটিল করে তুলতে পারে।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল রোববার রাতে গাজা উপত্যকার আটটি শরণার্থী শিবিরের মধ্যে সবচেয়ে বড় একটি আবাসিক ভবনে বিমান হামলা চালায় ইসরায়েল। এ ঘটনায় অন্তত ২৭ জন আহত হয়েছেন।

স্থানীয় হাসপাতালগুলো জানিয়েছে, আহতদের চিকিৎসা দিতে তারা হিমশিম খাচ্ছে। উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক আল-জাজিরাকে বলেন, আমরা ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকটে ভুগছি।

গাজা উপত্যকায় ১১৭ শিশুসহ আরও ২৬৬ জন নিহত 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments