অভিনেত্রী বিপাশা কবির

বেশ কিছু বাংলা ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী বিপাশা কবির । তিনি “আইটেম সং”-এ অভিনয়ের মাধ্যমে জনসাধারণের কাছে পরিচিত হন। তবে নায়িকা হিসেবে কোনো ছবিতেই সাফল্যের মুখ দেখেননি তিনি।

চলচ্চিত্র অঙ্গনে কয়েক বছর কাটিয়ে দেওয়ার পরেও নিজেকে শক্ত কোনো অবস্থানে প্রতিষ্ঠিত করতে না পারায় দেশ ছেড়ে আমেরিকায় স্থায়ী হয়েছেন এই অভিনেত্রী। চলতি বছরের জানুয়ারি মাস থেকেই নিউ ইয়র্কে বসবাস করছেন বিপাশা। সেখানেই নিজের জীবন নতুন করে সাজাতে চান তিনি। 

কেন শোবিজ অঙ্গন ছাড়লেন, এমন প্রশ্নে বিপাশা জানান- আইটেম গানে পারফর্ম করে একঘেয়েমিতা চলে আসছিল। আইটেম গান ছেড়ে হিরোইন হয়েও দর্শকপ্রিয়তা পাননি তিনি।  ফলে একটা সময় উন্নত ভবিষ্যতের আশায় সিনেমা ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। 

এ বিষয়ে বিপাশা বললেন, ‘আমার কাছে যেসব ছবির অফার আসছিল সেসব ভালো লাগছিল না। অনেকবার দেখেছি, প্রযোজক নিজেই হিরো হতে চান। এসব কিছু আমি নিতে পারিনি। আইটেম গান বাদ দিয়ে যখন হিরোইনে কনভার্ট হলাম তখন যেসব ছবি আসছিল মনে হচ্ছিল এসব করা আর না করা একই ব্যাপার। সত্যি বলতে আমার ভালো লাগছি না। এজন্য হতাশ না হয়ে মুভ অন করছি। অভিনেত্রী বিপাশা কবির

প্রসঙ্গত, ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতায় ১৪তম অবস্থানে ছিলেন বিপাশা। পরে দু-চারটি নাটকে অভিনয় করেন। ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রঙ’ ছবিতে শখের বসে আইটেম গানে পারফর্ম করার পর তিনি আলোচিত হন। ২০১৬ পর্যন্ত ৫০টির বেশি আইটেম গান করেন তিনি। এরপর কয়েকটি সিনেমায় নায়িকা হিসেবেও অভিনয় করেন।

শিল্পার ঘর তছনছ!

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments