ফিলিস্তিনি অভিনেত্রী মাইসা আবদ এলহাদিকে গ্রেফতার করেছে ইসরাইলি পুলিশ। এলহাদি সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্ট দিয়েছেন, এমন অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।
মিডেল ইস্ট আই এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে ফিলিস্তিনি যোদ্ধাদের হামলার পর ইসরাইলি পুলিশ ফিলিস্তিনি অভিনেত্রী মাইসা আবদ এলহাদিকে গ্রেফতার করেছে।
ইসরাইলি কর্মকর্তারা অভিযোগ করেছেন যে, এলহাদি তার একাধিক মন্তব্যে ‘সন্ত্রাসবাদের প্রতি উস্কানি ও সমর্থন দিয়েছেন’।
অভিযোগে বলা হয়েছে, একটি পোস্টে তিনি হাস্যকর ইমোজির সাথে ক্যাপশনে একজন বয়স্ক ইসরাইলি বন্দীর সাথে হামাস যোদ্ধার একটি ছবি শেয়ার করেছেন।
অন্যটিতে তিনি গাজাকে ঘিরে ইসরাইলের সীমান্তবেড়া লঙ্ঘনের বিষয়ে মন্তব্য করে বলেছেন, ‘চলো, বার্লিন স্টাইলে অগ্রসর হই। এলহাদিকে গ্রেফতার করেছে
এদিকে গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে বিগত ১৭ দিনের ইসরাইলি হামলায় গাজায় ৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া ১৫ হাজারের বেশি আহত হয়েছেন। হতাহতদের মধ্যে বড় একটি অংশ নারী ও শিশু। অপরদিকে হামাসের হামলায় গাজায় ১৪০০ ইসরাইলি নিহত হয়েছেন।
ইসরায়েলের জরুরী বিভাগ বলছে ফিলিস্তিনিদের দিক থেকে আকস্মিক এবং নজিরবিহীন হামলায় অন্তত ২৫০ জন ইসরায়েলি নিহত হয়েছে। এছাড়া কমপক্ষে আরও প্রায় ১৫৯০ জন আহত হয়েছে বলে জানাচ্ছে দেশটির স্থানীয় গণমাধ্যম।
অন্যদিকে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় কমপক্ষে ২৩২ জন মারা গিয়েছে বলে জানিয়েছে স্থানীয় ফিলিস্তিনি কর্তৃপক্ষ। একইসঙ্গে অন্তত ১৬০০ জন আহত হয়েছে বলেও জানা যাচ্ছে।
