কুইন্টন ডি কক প্রথম দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান যিনি ক্রিকেট বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি করেছেন।
এর আগে ২০১১ সালের বিশ্বকাপে দুটি সেঞ্চুরি হাঁকান দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। চলতি আসরে নিজেদের প্রথম পাঁচ ম্যাচে ৩টি সেঞ্চুরি হাঁকিয়ে ডি ভিলিয়ার্সকে ছাড়িয়ে গেলেন ডি কক।
বিশ্বকাপের এক আসরে তিন বা তার বেশি সেঞ্চুরি হাঁকান অস্ট্রেলিয়ান তারকা মার্ক ওয়াহ, ম্যাথু হেইডেন ও বর্তমান তারকা ডেভিড ওয়ার্নার। ভারতের সাবেক ও বর্তমান অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ও রোহিত শর্মা বিশ্বকাপের এক আসরে তিন বা তার বেশি সেঞ্চুরি হাঁকান। একই নজির গড়েন শ্রীলংকান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা।
বিশ্বকাপের চলতি আসরে দুর্দান্ত ফর্মে রয়েছেন কুইন্টন ডি কক। চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ডি কক করেন ১০০ রান। এরপর দ্বিতীয় ম্যাচে বিশ্বকাপের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে করেন ১০৯ রান।
শ্রীলংকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই সেঞ্চুরির পর নেদারল্যান্ডস ও ইংল্যান্ডের বিপক্ষে ২০ ও ৪ রানে আউট হন ডি কক। কুইন্টন ডি কক
আজ মঙ্গলবার ভারতের মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে নিজেদের পঞ্চম ম্যাচে ফের সেঞ্চুরি তুলে নিয়েছেন প্রোটিয়া এই ওপেনার। এদিন ১০১ বলে চার ছক্কা আর ৬টি চারের সাহায্যে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন ডি কক।
১২৯ বলে দেড়শো (১৫৩) রান পূরণ করেন কুইন্টন ডি কক। এই রানের মাধ্যমে বেশ কয়েকটি রেকর্ড করে ফেলেছেন। ১৪০ বলে ১৭৪ রান করে আউট হবার আগে কক রেকর্ড বুক করেন তছনছ।
এছাড়া বিশ্বকাপের সর্বোচ্চ রানের মালিক হয়ে গেলেন ডি কক। ৫ ম্যাচে তার মোট রান ৪০৭। তার পরেই ৩৫৪ রান নিয়ে আছেন ভিরাট কোহলি।
