দক্ষিণাঞ্চলীয় গুয়েরেরো প্রদেশে

স্থানীয় সময় ২৩ অক্টোবর মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় গুয়েরেরো প্রদেশে এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার দক্ষিণ মেক্সিকোর গুয়েরেরো প্রদেশে সন্ত্রাসীরা কমপক্ষে ১৩ জন স্থানীয় পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে বলে প্রাদেশিক সরকারের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্রটি বলেছে, নিহতদের মধ্যে কোয়ুকা দে বেনিটেজ শহরের স্থানীয় নিরাপত্তা প্রধানও রয়েছেন। শহরটি আকাপুলকোর জনপ্রিয় সমুদ্র সৈকত রিসোর্টের পশ্চিমে অবস্থিত।

পরে সোমবার রাতে এক বিবৃতিতে প্রাদেশিক কর্মকর্তারা বলেছেন, নৌবাহিনীর সদস্য এবং ন্যাশনাল গার্ড এজেন্টদের মাধ্যমে এলাকার নিরাপত্তা আরও জোরদার করা হবে। তবে কতজন পুলিশ নিহত হয়েছেন তা ওই বিবৃতিতে বলা হয়নি।

অবশ্য মেক্সিকোর কোয়ুকা দে বেনিটেজ এলাকাটি নানা ধরনের অপরাধের জন্য পরিচিত। পুলিশ কর্মকর্তাদের ওপর অতর্কিত ওই হামলার আগে সেখানে কথিত আগ্নেয়াস্ত্র বিস্ফোরণের প্রতিক্রিয়া জানাতে এজেন্টদের পাঠানো হয়েছিল বলে সূত্রটি জানিয়েছে।

পৃথক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় গুয়েরেরো প্রদেশে অন্তত ১১ পুলিশ কর্মকর্তা ও একজন নিরাপত্তা প্রধান নিহত হয়েছেন বলে পুলিশ সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম বলছে।

তারা বলছে, আকাপুলকোর প্রশান্ত মহাসাগরীয় রিসোর্টের ঠিক পশ্চিমে অবস্থিত কোয়ুকা দে বেনিটেজ পৌরসভায় অজ্ঞাত বন্দুকধারীরা ওই নিরাপত্তা টহল দলকে আক্রমণ করে। এল ইউনিভার্সাল পত্রিকা বলছে, সোমবারের হামলার শিকার কয়েকজনকে গুলি করার আগে হাতকড়া পরানো হয়েছিল। দক্ষিণাঞ্চলীয় গুয়েরেরো প্রদেশে

গুয়েরেরো প্রদেশটি মাদক-পাচার সংক্রান্ত সহিংসতায় জর্জরিত। প্রশান্ত মহাসাগরীয় করিডোরের উত্তরে লাভজনক এই মাদক রুট নিয়ন্ত্রণের জন্য ওই এলাকার বিভিন্ন গোষ্ঠী একে অপরের সঙ্গে সংঘাতে লিপ্ত।

এছাড়া এই অঞ্চলটি আফিম এবং হেরোইন উৎপাদনেরও একটি হটস্পট। গত বছর গুয়েরেরোর ছোট একটি শহরের মেয়রকে বন্দুকধারীরা গুলি করে হত্যা করে। কর্তৃপক্ষ সেই হামলার জন্য মাদকচক্রের সঙ্গে যুক্ত অপরাধী চক্রকে দায়ী করেছিল।

 মুসলিমদের সতর্কবার্তা ব্রিটেনের সুনাকের


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments