গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো এক হাজার ২৮৪ জনে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৫২ জন ডেঙ্গুরোগী। অন্যদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন সাত হাজার ৫৪৬ জন।
মঙ্গলবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪২৭ এবং ঢাকার বাইরে এক হাজার ৪২৫ জন।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১২ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৫ জন, ঢাকার বাইরে ৭ জন।
মঙ্গলবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে এক হাজার ৮৫২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকাতে ৪২৭ জন এবং ঢাকার বাইরে এক হাজার ৪২৫ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পাঁচ জন ঢাকাতে এবং সাত জন ঢাকার বাইরে মারা যান।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ২৮৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ঢাকাতে ৭৮৪ জন এবং ঢাকার বাইরে মারা গেছেন ৫০০ জন।
চলতি বছরের ২৪ অক্টোবর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দুই লাখ ৫৮ হাজার ৯১২ জন। এরমধ্যে ঢাকাতে ৯৬ হাজার ৪১১ জন ও ঢাকার বাইরে এক লাখ ৬২ হাজার ৫০১ জন।
চলতি বছরে এ পর্যন্ত মোট দুই লাখ ৫০ হাজার ৮২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ৯৩ হাজার ৫২১ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতাল এক লাখ ৫৬ হাজার ৫৬১ জন। গত ২৪ ঘণ্টায় সারাদেশে
বর্তমানে সারা দেশে মোট সাত হাজার ৫৪৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। এরমধ্যে ঢাকায় দুই হাজার ১০৬ জন এবং ঢাকার বাইরে পাঁচ হাজার ৪৪০ জন হাসপাতালে ভর্তি আছেন।
এতে আরও বলা হয়, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার হার শতকরা ৯৭ শতাংশ। হাসপাতালে ভর্তি থাকার হার তিন শতাংশ এবং মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।
