বিশ্বকাপের ৫ম রাউন্ডের খেলা চলছে। যেখানে খুব একটা ভালো অবস্থানে নেই বাংলাদেশ । পাঁচ ম্যাচের মাঝে এখন পর্যন্ত কেবল এক ম্যাচেই জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। দলের বড় তারকা সাকিব আল হাসানের ব্যাটেও আছে রানখরা। ছন্দ হারিয়েছে পুরো দলই। আর এমন অবস্থায় ফিকে হয়ে এসেছে বিশ্বকাপের স্বপ্নটাও।
গতকাল মুম্বাইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪৯ রানে হেরেছে বাংলাদেশ দল। রাতে হারের সেই ক্ষত না শুকোতেই আজ মুম্বাই ছেড়ে পরের ম্যাচের ভেন্যু কলকাতায় পাড়ি জমিয়েছে বাংলাদেশ। তবে দলের সাথে কলকাতায় যাননি অধিনায়ক সাকিব আল হাসান। মুম্বাই থেকে সরাসরি আজ বুধবার সকালে বাংলাদেশে এসেছেন তিনি। ভালো অবস্থানে নেই বাংলাদেশ
ধারণা করা হচ্ছে, অধিনায়ক সাকিবের দেশে ফেরা কোনো ব্যক্তিগত কাজে নয়। অনুশীলন করতেই এসেছেন তিনি। বিশ্বকাপে ৪ ম্যাচে ব্যাট করে খুব একটা সুখকর অবস্থায় নেই টাইগার অধিনায়ক। দলের বাজে অবস্থার সাথে বাজে অবস্থায় তার ব্যাটিংও। যে কারণে ব্যাটিং নিয়ে কাজ করতে ঢাকা এসেছেন সাকিব।
হঠাৎ ঢাকায় ফিরেছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।ভারতে বিশ্বকাপ চলার মধ্যেই দল রেখে বুধবার সকালে কেন তিনি ঢাকায় ফিরেছেন তা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র সাকিবের দেশে ফেরার কথা নিশ্চিত করে বলেছে, আগামী ২৭ অক্টোবর দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুরে এদিন ইনডোরে কোচ নাজমূল আবেদীনের সঙ্গে অনুশীলন করছেন।চলমান বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার কাছে ১৪৯ রানে পরাজিত হয়েছে সাকিব আল হাসান বাহিনী। এদিন সাকিব ফেরেন মাত্র ১ রান করে।
