রানখরায় ভুগতে থাকা

রানখরায় ভুগতে থাকা গ্লেন ম্যাক্সওয়েল যেন ঝড় তুললেন দিল্লির পিচে। নেদারল্যান্ডসের বোলারদের উপর আজ শুরু থেকেই চড়াও হয়েছিল অস্ট্রেলিয়ার ব্যাটাররা। আর তার পূর্ণতাই দিলেন ম্যাক্সওয়েল। ডাচ বোলারদের কচুকাটা করে মাত্র ৪০ বলেই তুলে নিয়েছেন সেঞ্চুরি। যা বিশ্বকাপেই দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড। 

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বুধবার নেদারল্যান্ডসের বোলারদের নিয়ে যেন ছেলেখেলায় মেতেছিল অজি ব্যাটাররা। ডেভিদ ওয়ার্নার ৮৯ বলেই সেঞ্চুরির দেখা পেয়েছিলেন। রান এসেছিল স্টিভেন স্মিথ এবং মার্নাস লাবুশেনের ব্যাটেও। তবে ম্যাক্সওয়েল ছাড়িয়ে গেলেন সবাইকে। একের পর এক চার-ছয়ে ডাচ বোলারদের দুঃস্বপ্নই উপহার দিয়েছেন তিনি। 

ইনিংসের একেবারে শেষ দিকে ৪০ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন ম্যাক্সওয়েল। বাস ডি লিডের বলে ছয় মেরে করেন বিশ্বকাপের নতুন রেকর্ড। ভেঙ্গে দেন ১৮ দিন আগে গড়া এইডেন মার্করামের রেকর্ডকেও।

গ্লেন ম্যাক্সওয়েল- ৪০ বল

এইডেন মার্করাম-৪৯ বল

কেভিন ও ব্রায়ান -৫০ বল

গ্লেন ম্যাক্সওয়েল -৫১ বল

এবি ডি ভিলিয়ার্স -৫২ বল রানখরায় ভুগতে থাকা

বিশ্বকাপের এবারের আসরেই দেখা গিয়েছিল দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড। শ্রীলঙ্কার বিরুদ্ধে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামেই ৪৯ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন মার্করাম। তবে সেই রেকর্ড টিকলো কেবল ১৮ দিন। 

এই নিয়ে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির তালিকায় দ্বিতীয়বার নিজের নাম লিখিয়েছেন ম্যাক্সওয়েল। এর আগে ২০১৫ বিশ্বকাপে লঙ্কানদের বিপক্ষে নিজ মাঠ সিডনিতে ৫১ বলে ১০২ রান করেছিলেন তিনি।

ডাচদের বিপক্ষে ৪০ বলে সেঞ্চুরি করে এইডেন মার্করামের রেকর্ড ভেঙে গ্লেন ম্যাক্সওয়েল এখন বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির মালিক। এই বিধ্বংসী ইনিংসের পথে ৮টা করে চার ও ছক্কা হাঁকান গ্লেন। ওয়ানডে ইতিহাসের চতুর্থ দ্রুততম সেঞ্চুরি এটি। ম্যাক্সওয়েলের ক্যারিয়ারে এটি তৃতীয় সেঞ্চুরি।

হঠাৎ ঢাকায় সাকিব

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments