গত মার্চে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে বিশ্রামে পাঠানো হয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদকে। শুরুতে ভাবা হয়েছিল অন্যদের পারফরম্যান্স দেখতেই অভিজ্ঞ এই ক্রিকেটারকে বিরতি দেওয়া হয়েছে।
তবে সময়ের বদল ঘটতেই জানা যায় বাদ দেওয়া হয়েছিল রিয়াদকে। এরপর দলে ফিরতে নিজের সর্বোচ্চ নিবেদন শুরু করেন তিনি, তবুও বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে বেশ কাঠখড়-ই পোড়াতে হয়েছে।
সেই বিশ্রামের নামে বিসিবি নির্বাচকদের নেওয়া ভিন্ন পরিকল্পনা পরবর্তীতে অনেকটা ওপেন-সিক্রেট হয়ে যায়। বিসিবি থেকেও একসময় সরাসরি নিশ্চিত করা হয় বিষয়টি। পরবর্তীতে বিশ্বকাপের আগের সিরিজ দিয়ে আবারও দলে জায়গা করে নেন রিয়াদ। এরপর গতকাল বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছেন ১১১ রান। যদিও বাংলাদেশ দল হেরেছে ১৪৯ রানের বড় ব্যবধানে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ
পরে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নির্বাচকদের দেওয়া সেই বিশ্রাম নিয়ে জানতে চাইলে মাহমুদউল্লাহ বলেন, বিশ্রামটা মনে হয় একটু বেশিই হয়ে গেছিল। এটা আমার হাতে নেই। এটা তাদের (নির্বাচকদের) সিদ্ধান্ত। আমার কাজটা আমি যদি সততা দিয়ে করতে পারি, এটাই আমার কাজ। আমি এটাই করতে চাই।
বিশ্বকাপের মঞ্চে ফিরে এসে সেঞ্চুরি হাঁকানোর পর অবশ্য রিয়াদ ধন্যবাদ দিয়েছেন তাকে সমর্থন দিয়ে যাওয়া ভক্তদের, ‘যারা আমাকে ওই সময় সাপোর্ট করেছেন, আপনাদের মধ্য থেকে। তাদের ধন্যবাদ। আর যারা করেননি তাদেরও ধন্যবাদ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সেই বিশ্রাম নামের পরিকল্পনা পরবর্তীতে বনে যায় ওপেন-সিক্রেট। একটা সময় বিসিবি থেকেও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানানো হয়। এরপর বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজে দলে আবারও ডাক পান রিয়াদ। নানান আলোচনা-সমালোচনা শেষে জায়গা পান বিশ্বকাপ স্কোয়াডে। এবার বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে অন্যদের আসা-যাওয়ার মিছিলে ঠিক নিজের সেরাটা দেখিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি তুলে নিয়েছেন। তবে ম্যাচটি ১৪৯ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
