জাতিসংঘ মহাসচিব আন্তোনিও

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস মঙ্গলবার ইসরায়েলের বিরুদ্ধে গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ করেছেন এবং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। এরপরই নিরাপত্তা পরিষদের উচ্চ-পর্যায়ের অধিবেশনের আগে জাতিসংঘ প্রধানের এই বক্তব্যে ইসরায়েল ক্ষোভ প্রকাশ করেছে। 

জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান বলেছেন, দেশটি জাতিসংঘের কর্মকর্তাদের ভিসা দেওয়া বন্ধ রাখবে। জাতিসংঘকে শিক্ষা দেওয়ার কথাও বলেছেন তিনি। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও

গিলাদ এরদান আর্মি রেডিওকে বলেন, তার (জাতিসংঘের মহাসচিব গুতেরেস) এসব মন্তব্যের কারণে আমরা জাতিসংঘের প্রতিনিধিদের ভিসা দেব না। আমরা ইতোমধ্যে জাতিসংঘের জরুরি ত্রাণবিষয়ক সমন্বয়ক মার্টিন গ্রিফিথস এর ভিসা আবেদন বাতিল করেছি। তাদেরকে (জাতিসংঘ) শিক্ষা দেওয়ার সময় এসেছে।’

হামাসের আক্রমণের জবাবে ফিলিস্তিনি ভূখন্ডে ইসরায়েলের ব্যাপক বোমা হামলা এবং এই ইস্যুতে নিরাপত্তা পরিষদ গভীরভাবে বিভক্ত হয়ে পড়ার সংকটের কারণে এ আহবান জানিয়েছিলেন গুতেরেস।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে যে হামলা চালিয়েছিল, তা ‘শূন্য থেকে’ হয়নি বলে মন্তব্য করায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের ওপর ক্ষেপেছে ইসরায়েল। দেশটি জাতিসংঘ মহাসচিবের পদত্যাগ দাবি করেছে। এছাড়া তার সঙ্গে কোনো বৈঠকে বসবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে।

সম্প্রতি গাজা স্ট্রিপে যুদ্ধবিরতি চেয়ে একটি মন্তব্য করেন জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস। তারই জেরে তার ইস্তফা চাইলেন জাতিসংঘে ইসরায়েলের দূত। শুধু তাই নয়, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জানিয়ে দিয়েছেন, আপাতত গুতেরেসের সঙ্গে তারা কোনো বৈঠক করবেন না।

ইসরায়েলের হামলায় ২৪ ঘণ্টায় ৭৫৬ ফিলিস্তিনি নিহত 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments