ইসরায়েলি দখলদার বাহিনী মঙ্গলবার অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে ফিলিস্তিনি মুসলিমদের প্রবেশাধিকার নিষিদ্ধ ঘোষণা করেছে বলে ফিলিস্তিনি তথ্য কেন্দ্র জানিয়েছে। খবর মিডল ইস্ট মনিটরের।
ইসলামিক এনডাউমেন্টস বিভাগ বলেছে, ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষ মঙ্গলবার বিকেলে হঠাৎ করে এর সমস্ত গেট বন্ধ করে দেওয়ার পরে ফিলিস্তিনিদের মুসলিম পবিত্র স্থানে প্রবেশ করতে নিষেধ করেছে।
বিভাগটি আরও বলেছে, ইসরায়েলি পুলিশ সকাল থেকে আল-আকসা মসজিদে উপাসকদের প্রবেশের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে, শুধু বয়স্কদের ফজরের নামাজের জন্য মসজিদে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।
কয়েক মাসের মধ্যে এই প্রথম আল-আকসা সম্পূর্ণভাবে মুসলমানদের জন্য বন্ধ করা হলো। ইসরায়েলি পুলিশ জেরুজালেমের ওল্ড সিটির আল-আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে এবং মুসলিমদের প্রবেশে বাধা দিয়েছে। ইসলামিক ওয়াকফ বিভাগের বরাত দিয়ে মঙ্গলবার ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে।চলমান হামাস-ইসরায়েল যুদ্ধের কারণে এ অঞ্চলে উত্তেজনা বেড়ে যাওয়ার কারণে এ পদক্ষেপটি এলো। ইসরায়েলি দখলদার বাহিনী
ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, আল-আকসা কমপ্লেক্স পরিচালনার দায়িত্বে থাকা জর্দানের নিযুক্ত ইসলামী সংস্থা ইসলামিক ওয়াকফ বলেছে, পুলিশ হঠাৎ মসজিদ কম্পাউন্ডের দিকে যাওয়ার সমস্ত গেট বন্ধ করে দেয়। এ সময় তারা ইহুদি উপাসকদের প্রার্থনা করতে সেখানে প্রবেশের অনুমতি দেয় এবং মসজিদের স্থিতিশীলতা লঙ্ঘন করে মুসলমানদের প্রবেশ করতে বাধা দেয়
ইসলামিক ওয়াকফ বিভাগের উদ্ধৃতি দিয়ে একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, এ মাসের শুরুর দিকে কয়েক শ ইসরায়েলি সপ্তাহব্যাপী ইহুদি উৎসবের পঞ্চম দিন উদযাপন করতে আল-আকসা মসজিদ কমপ্লেক্সে জোরপূর্বক প্রবেশ করেছিল।
মিসর, ইয়েমেন, জর্দান, জিসিসিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো নিয়মিতভাবে পবিত্র আল-আকসা প্রাঙ্গণে ইসরায়েলি চরমপন্থীদের সহিংসতার নিন্দা করে বিবৃতি জারি করে, যারা প্রায়ই কমপ্লেক্সে ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষের সময় ইসরায়েলি পুলিশের সুরক্ষায় থাকে।
