তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরাইল ও হামাস সম্পর্কে স্পষ্ট বক্তব্য দিয়েছেন। তিনি হামাসকে সন্ত্রাসী নয়, স্বাধীনতাকামী সংগঠন বলেছেন।

বুধবার তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির আইন প্রণেতাদের সঙ্গে কথা বলার সময় এরদোয়ান ইসরায়েলি ও ফিলিস্তিনি বাহিনীর মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, হামাস ফিলিস্তিনি ভূমি ও জনগণকে রক্ষা করতে লড়াই করছে।

এই অঞ্চলে একটি স্থায়ী শান্তি নিশ্চিত করতে মুসলিম দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে এরদোয়ান বলেন, ‘হামাস একটি সন্ত্রাসী সংগঠন নয়, এটি একটি স্বাধীনতাকামী সংগঠন। ‘মুজাহিদিন’ তার ভূমি এবং জনগণকে রক্ষা করার জন্য যুদ্ধ করছে।

এরদোয়ান হামাসের বিরুদ্ধে ইসরায়েলের প্রতিশোধ নেওয়ার সমর্থনে সোচ্চার হওয়া পশ্চিমা শক্তিগুলোরও নিন্দা করে বলেন, ‘ইসরায়েলের জন্য পশ্চিমা অশ্রু প্রতারণার বহিঃপ্রকাশ।

তুরস্কের অনেক ন্যাটো মিত্ররা হামাসকে একটি সন্ত্রাসী গোষ্ঠী বলে মনে করে। এরদোয়ানের মন্তব্যে তাৎক্ষণিক নিন্দা জানিয়েছেন ইতালির উপ-প্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি।

তিনি বলেন, ‘আমি আমার সহকর্মী (পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও) তাজানিকে একটি আনুষ্ঠানিক প্রতিবাদ পাঠাতে এবং তুর্কি রাষ্ট্রদূতকে তলব করার প্রস্তাব দেব। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ

তুরস্ক ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের তাণ্ডবের ফলে বেসামরিক মানুষের মৃত্যুর নিন্দা করেছে তবে ইসরায়েলকে সংযতভাবে প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানিয়েছে।

পাশাপাশি দেশটি গাজায় ইসরায়েলের ভারী বোমাবর্ষণের তীব্র নিন্দা করেছে এবং ইসরায়েল-হামাসের যুদ্ধ থামাতে মধ্যস্থতা করার প্রস্তাবও দিয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান বুধবার বলেছেন, গাজায় হামাস যোদ্ধাদের বিরুদ্ধে ‘অমানবিক’ যুদ্ধের কারণে তিনি ইসরায়েল সফরের পরিকল্পনা বাতিল করছেন।

এরদোয়ান এদিন সংসদে ক্ষমতাসীন দলের আইন প্রণেতাদের বলেন, ‘আমাদের ইসরায়েলে যাওয়ার একটি পরিকল্পনা ছিল, কিন্তু এটি বাতিল করা হয়েছে, আমরা যাব না।’ তিনি হামাসকে নিজের জমির জন্য লড়াই করা ‘স্বাধীনতাকামী’ হিসেবে দেখেন বলেও জানান।

গাজায় ত্রাণবাহী একটি তুর্কি জাহাজে ইসরায়েলি হামলার কারণে ইসরায়েলের সঙ্গে আংকারার সম্পর্ক স্থবির হয়ে পড়ে।

জ্বালানির অভাবে গাজার হাসপাতাল বন্ধ হয়ে যাচ্ছে

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments