ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা অবিলম্বে সংঘর্ষের অবসানের আহ্বান জানিয়ে বলেছেন: “গাজায় যা ঘটছে তা যুদ্ধ নয়, বরং একটি গণহত্যা।” তিনি বলেন, গাজার সংঘাত যুদ্ধ নয়, বরং একটি ‘গণহত্যা’। এটি হাজার হাজার শিশুর প্রাণ কেড়ে নিচ্ছে।
বৃহস্পতিবার ব্রাজিলের প্রেসিডেন্ট প্রাসাদে ফেডারেশন কাউন্সিলের এক অনুষ্ঠানে অংশ নিয়ে হামাস-ইসরায়েল যুদ্ধ সম্পর্কে এমন মন্তব্য করেছেন লুলা ডি সিলভা। ব্রাজিলের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কাতারের আমির তামিন বিন হামাদ আল-থানির সাথে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ কীভাবে থামানো যায়, সেই বিষয়ে টেলিফোনে কথা বলবেন তিনি।
‘এটা কোনও যুদ্ধ নয়, এটা গণহত্যা। প্রায় ২ হাজার শিশুকে হত্যা করা হয়েছে; যাদের এই যুদ্ধের সঙ্গে কোনও সম্পর্ক নেই, তারা এই যুদ্ধের শিকার হয়েছে। যুদ্ধের ফলে নিষ্পাপ শিশুরা মারা যাবে, এটা জানার পরও একজন মানুষ কীভাবে যুদ্ধ করতে পারেন, তা আমি সত্যিই জানি না,’ বলেন লুলা।
তিনি বলেন, মিসরের সীমান্ত থেকে কয়েক কিলোমিটার দূরে গাজা উপত্যকায় আটকা পড়া ব্রাজিলীয়দের প্রথম দিকে মুক্ত করে দেওয়া যেতে পারে কি না তা দেখার জন্য কাতারের আমিরের সাথে আমার টেলিফোনে আলোচনা হবে। গাজায় আটকা ব্রাজিলীয়রা দেশে ফিরতে চান। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা
হামাস-ইসরায়েল যুদ্ধের মাঝে গাজা উপত্যকায় ব্রাজিলের অন্তত ৩০ নাগরিক উদ্ধারের অপেক্ষায় রয়েছেন। তবে মিসরের সাথে সীমান্ত খুলে দেওয়া নিয়ে ইতিমধ্যে অচলাবস্থা তৈরি হয়েছে। ব্রাজিলের প্রেসিডেন্ট ইসরায়েল, ফিলিস্তিন কর্তৃপক্ষ, মিসর, ইরান, তুরস্ক, ফ্রান্স, রাশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশের নেতাদের সাথে চলমান এই সংঘাতের সমাধানে মধ্যস্থতার বিষয়ে আলোচনা করেছেন।
তিনি বলেছেন, ‘বর্তমানে মধ্যপ্রাচ্যে যা ঘটছে তা অত্যন্ত ভয়াবহ। আর এই সংঘাতে কে সঠিক অথবা কে ভুল, কে প্রথম গুলি চালিয়েছে এবং কে পরে গুলি করেছে তা নিয়ে এখন আলোচনার সময় নয়।
