সেমিফাইনালে ওঠার লক্ষ্য

সেমিফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে বাংলাদেশ তাদের বিশ্বকাপ মিশন শুরু করলেও ৫ ম্যাচের মধ্যে ৪টিতে হেরেছে। শেষ চার ম্যাচ হেরে সেমিফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়ে গেছে তাদের।

বিশ্বকাপে দল হয়ে বাংলাদেশ ভালো করতে পারছে না। আইপিএলের সুবাদে ভারতের চেনা উইকেট-কন্ডিশনে অধিনায়ক সাকিব আল হাসানও ভালো ক্রিকেট দেখাতে পারছেন না। তাই মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ খেলে ঢাকা ফিরে এসেছেন তিনি।

টাইগার অধিনায়কের এভাবে দেশে ফেরা নিয়ে হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। বাংলাদেশ অধিনায়ক বিশ্বকাপ ভেন্যু থেকে দেশে ফিরতে পারেন– সে ভাবনা কারও মাথায় ছিল না। ফলে ভারতে বিশ্বকাপ কাভার করতে আসা সাংবাদিকদের অনেকটা সময় অন্ধকারে থাকতে হয়েছে। যদিও সাকিবের ঢাকা ফেরাটা ক্রিকেটীয় কারণে। তার সাবেক গুরু নাজমুল আবেদীন ফাহিমের কাছ থেকে ব্যাটিংয়ের ত্রুটিগুলো ঠিক করে নিতে। বাংলাদেশ অধিনায়কের দেশে ফেরা নিয়ে আইসিসির আইনগত কোনো বিধিনিষেধ নেই। সংস্থাটির মিডিয়া ম্যানেজার ক্যালাম ডেভিস জানান, ম্যাচের আগের দিন দলে ফিরলে খেলতে পারবেন সাকিব।

বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিনের মত মিরপুর শেরে বাংলার ইনডোরে সাকিব। সেখানেই আজ আবার অনুশীলনে নেমেছেন সাকিব আল হাসান। সকাল ৯টায় সাকিব মিরপুরের ইনডোরে প্রবেশ করেন। সেখানে তার ছোট বেলার কোচ নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে অনুশীলন শুরু করেছেন বাংলাদেশ দলের এই অধিনায়ক। গতকাল বুধবার শুধু ব্যাটিং নিয়েই কাজ করেছেন। সেমিফাইনালে ওঠার লক্ষ্য

চলমান বিশ্বকাপে চার ম্যাচে ১৪ গড়ে সাকিবের রান মাত্র ৫৬, সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। বল হাতে ওভারপ্রতি ৫.৫৪ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে নেয়া ৩০ রানে ৩ উইকেট তার সেরা পারফরম্যান্স। চোটের কারণে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলেননি বাংলাদেশ কাপ্তান।

ম্যাচসেরা ম্যাক্সওয়েলের রেকর্ড

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments