জনপ্রিয় অভিনেতা রণবীর সিং

বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং সম্প্রতি নিজের সম্পর্কে একটি গোপন কথা জানিয়েছেন। ছোটবেলা থেকেই রণবীরের সমস্যা ছিল। মস্তিষ্কের ডান দিক সক্রিয় থাকলেও বাম দিক সবসময় দুর্বল থাকে।

অভিনেতা জানান, ছোট থেকেই তিনি বেশ সৃজনশীল। নাচ, গান ও আঁকায় দক্ষ। কিন্তু অঙ্ক, গণনা এসব ক্ষেত্রে একদমই ভালো ছিলেন না তিনি।

তাই ছোট থেকেই রণবীর ভাবতেন যে, মস্তিষ্কের বাঁদিকে বোধ হয় ‘শর্ট সার্কিট’ হয়েছে। ছেলেবেলা থেকেই শিক্ষকদের বলতেন হিরো হবেন। তিনি একদম শেষ বেঞ্চে গিয়ে বসতেন। 

রণবীর এক সাক্ষাৎকারে বলেন, অঙ্ক আর অ্যাকাউন্টসে ভালো ছিলাম না। ছোট থেকেই জানতাম আমি কীসে দক্ষ। সেটিই করতে চেয়েছিলাম। 

রণবীর বলেন, মস্তিষ্কের ডান দিক বেশি সক্রিয় আমার। তাই অঙ্কে কাঁচা হলেও ক্যারিয়ার নিয়ে সঠিক পথে এগিয়ে চলছে এই অভিনেতা। জনপ্রিয় অভিনেতা রণবীর সিং

অভিনেতার মন্তব্য, ওসব আমি অন্যদের ওপর ছেড়ে দিয়েছি তারাই সব সামলে নেয়। আমি যেটায় দুর্বল সেটি ওরা ঠিক করে দেয়। শুধুই ক্রিয়েটিভ বিষয়টা আমাদের বাঁচিয়ে রাখে। তবে নিজেকে প্রতিষ্ঠিত করতে মস্তিষ্কের ডান দিক যে সহায়তা করেছে তা বলাই বাহুল্য।

প্রসঙ্গত, ফ্লপ যাচ্ছে রণবীর সিংয়ের সাম্প্রতিক সিনেমাগুলো। বড়দিনে রণবীর অভিনীত সার্কাস সিনেমাটি মুক্তি পায়। তবে তা বক্স অফিসে জনপ্রিয়তা লাভ করতে পারেনি। 

এক্ষেত্রে অভিনেতার মন্তব্য, ওসব আমি অন্যদের উপর ছেড়ে দিয়েছি তারাই সব সামলে নেয়। আমি যেটায় দুর্বল সেটা ওরা ঠিক করে দেয়। শুধুই ক্রিয়েটিভ বিষয়টা আমাদের বাঁচিয়ে রাখে। তবে নিজেকে প্রতিষ্ঠিত করতে মস্তিষ্কের ডান দিক যে সহায়তা করেছে তা বলাই বাহুল্য।

হাসপাতালে অভিনেত্রী!

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments