দুই জয়ে বিশ্বকাপ শুরু

টানা দুই জয়ে বিশ্বকাপ শুরু । এরপর টানা তিন হারের মুখ দেখে পাকিস্তান। এমনকি শক্তির বিচারে পিছিয়ে থাকা আফগানিস্তানের কাছে হেরে সমর্থকদের সমালোচনার মুখে পড়ে পাক ক্রিকেটাররা। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় ছন্দে থাকা দক্ষিণ বিপক্ষে মাঠে নামে পাকিস্তান। শ্বাসরুদ্ধকর এক ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১ উইকেটে হেরেছে পাকিস্তান।  

শুক্রবার (২৭ অক্টোবর) চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। বাবর আজম ও সৌদ শাকিলের ফিফটিতে ২৭০ রানে অলআউট হয় পাকিস্তান। বাবর ৬৫ বলে ৫০ ও শাকিল ৫২ বলে ৫২ রান করেন।

২৭১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালো শুরু আভাস দেন দুই প্রোটিয়া ওপেনার টেম্বে বাভুমা ও কুইন্টন ডি কক। তবে দলীয় ৬৭ রানের মধ্যে আউট হন এই দুই ওপেনার। 

ডি কক ১৪ বলে ২৪ ও বাভুমা ২৭ বলে ২৭ রান করেন। এরপর রাসিন ভ্যান ডুসেন ও এইডেন মার্করাম মিলে ৫৪ রানের জুটি গড়েন। তবে দলীয় ১২১ রানে ৩৯ বলে ২১ রান করে আউট হন।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। তবে একপাশ আগলে রেখে অর্ধশতক তুলে নেন মার্করাম। একাই প্রোটিয়াদের লড়াইয়ে রাখেন এই ব্যাটার।

তবে দলীয় ২৫০ রানে ৯৩ বলে ৯১ রান করে আউট হন মার্করাম। তাকে আউট করে পাকিস্তানকে ম্যাচে ফেরান উসামা মির।  দুই জয়ে বিশ্বকাপ শুরু

মার্করামের বিদায়ের পর দক্ষিণ আফ্রিকার আরও দুই উইকেট তুলে নিয়ে ম্যাচ জমিয়ে তোলে পাকিস্তান। তবে কেশব মহারাজ ও তাবরিশ সামশির ব্যাটে ভর করে ১৬ বলে হাতে রেখে ১ উইকেটে জয় পায় প্রোটিয়ারা।

বাংলাদেশের সিরিজ জয়

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments