সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে

সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ। তবে বিশ্বকাপের মত বড় মঞ্চে তারা নিজেদের হারিয়ে ফেলেছে। জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল টাইগাররা। এরপর টানা চার হার। এর মাঝে মাঠের বাইরেও তৈরি হয়েছে নানান বিতর্কের। বিশ্বকাপের মাঝপথে সাকিব আল হাসানের দেশে ফিরে আসা নিয়ে সমালোচনা করেছেন নিউজিল্যান্ডের সাবেক পেসার শেন বন্ড।

ক্রিকইনফোর ম্যাচ প্রিভিউ অনুষ্ঠানে বন্ড বলেন, ‘এটা ভালো কিছু নয়। মাঠের বাইরে নেতৃত্বের কথা যদি বলি, এটা খুব ভালো উদাহরণ নয়। দল এখনো অনুশীলন করছে, অনেক ধরনের কথা হচ্ছে কীভাবে টুর্নামেন্টে টিকে থাকা যায়, এমন সময় দল ছেড়ে দেশে যাওয়ার কোনো মানে হয় না। আপনি নিশ্চয়ই স্কোয়াডের ১৫ জনকেই এ সময়ে দেশে যেতে দেবেন না। আপনি আপনার কোচকে কেন ক্যাম্পে নিয়ে আসবেন না?

তবে সাকিবের দেশে ফেরাকে সাধুবাদ জানিয়েছিলেন বাংলাদেশ দলের পেস বোলার তাসকিন আহমেদ। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ‘টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে তাদের অনুমতি নিয়েই সাকিব ভাই ঢাকায় গিয়েছেন। সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে

তিনি টিম ম্যানেজমেন্টকে বলেছিলেন, নিজের ব্যাটিং নিয়ে কাজ করতে চান। সেই দিন আমাদের বিশ্রামও ছিল। তাই ম্যানেজমেন্ট তাকে অনুমতি দিয়েছে। তিনি ক্রিকেটীয় কারণেই গিয়েছিলেন, অন্য কিছু নয়।

আসরে এই পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে বাংলাদেশের জয় স্রেফ একটি; আফগানিস্তানের বিপক্ষে। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দল কিভাবে উন্নতি করবে, কিভাবে টেবিলের ওপরের দিকে আসবে। এসব কিছু চিন্তা না করে অধিনায়ক হুট করেই ফিরলেন দেশে। বিষয়টিকে ভালোভাবে দেখছেন না শেন বন্ড।  

ক্রিকইনফোর ম্যাচ প্রিভিউ অনুষ্ঠানে সাবেক এই কিউই পেসার এই ব্যাপারে বলেন, ‘এটা ভালো কিছু নয়। মাঠের বাইরে নেতৃত্বের কথা যদি বলি, এটা খুব ভালো উদাহরণ নয়। দল এখনও অনুশীলন করছে, অনেক ধরনের কথা হচ্ছে; কিভাবে টুর্নামেন্টে টিকে থাকা যায়, এমন সময় দল ছেড়ে দেশে যাওয়ার কোনো মানে হয় না। ’

এদিকে দেশে আসার কারণ হিসেবে সাকিবের একা অনুশীলনের কথা জানা গেছে। এই বিষয়টিও ভালো মনে করেননি বন্ড। তিনি জানান কোচকে কেন উড়িয়ে নেওয়া হলো না? সাবেক এই কিউই পেসার বলেন, ‘আপনি নিশ্চয়ই স্কোয়াডের ১৫ জনকেই এ সময়ে দেশে যেতে দেবেন না। আপনি আপনার কোচকে কেন ক্যাম্পে নিয়ে এলেন না?’

শেষ তিন ম্যাচে ভক্তদের কিছু দিতে চান সাকিব

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments