ইসরাইলি বন্দীকে ছাড়তে প্রস্তুত

রাশিয়ার অনুরোধে আট ইসরাইলি বন্দীকে ছাড়তে প্রস্তুত বলে জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস। ২৮ অক্টোবর মস্কো সফররত দলটির পলিটব্যুরোর সদস্য আবু মারজুক রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএকে এ কথা জানিয়েছে।

রুশ সংবাদ সংস্থা আরআইএ মারজুকের উদ্ধৃতিতে বলেছে, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আটটি নামের একটি তালিকা হস্তান্তর করেছে, যাদের সবারই দ্বৈত নাগরিকত্ব রয়েছে।

মারজুক বলেন, ‘আমরা এই তালিকার প্রতি খুব মনোযোগী। আমরা এই তালিকাবদ্ধ সদস্যদের গুরুত্ব দিয়ে দেখব। কারণ আমরা রাশিয়াকে আমাদের সবচেয়ে কাছের বন্ধু হিসেবে বিবেচনা করি।’

তিনি আরো বলেন, আমরা এখন তালিকাভুক্ত লোকদের খুঁজছি। তাদের খুঁজে বের করা কঠিন। তবুও আমরা খুঁজছি। যত দ্রুত সম্ভব, আমরা তাদের খুঁজে বের করব। বর্তমান পরিস্থিতিতে অসুবিধা সত্ত্বেও আমরা তাদের ছেড়ে দেব। ইসরাইলি বন্দীকে ছাড়তে প্রস্তুত

হামাস পরিচালিত চ্যানেল আল-আকসা টিভিতে বিশেষ শর্ত ঘোষণা করা হয়েছে । হামাসের তরফে জানানো হয়েছে, প্যালেস্তাইনীয় বন্দীদের মুক্তি দিতে হবে । তাহলে তাঁরাও ইজরায়েলি ও বিদেশি নাগরিকদের মুক্তি দেবে । বন্দী মুক্তির শর্ত আজ নয়, আগেও দিয়েছিল হামাস গোষ্ঠী । সেই শর্তে আদৌ ইজরায়েল রাজি হয় কি না, তাঁদের সিদ্ধান্ত কী হয়, সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব ।

উল্লেখ্য, শনিবার হামাসের তরফে জানানো হয়, রাশিয়ান-ইজরায়েলি দ্বৈত নাগরিকত্বের আটজন, যাদের বন্দী করা হয়েছিল,তাদের খোঁজ চলছে । মস্কোর অনুরোধে ওই আট নাগরিককে মুক্তি দিতে রাজি হয়েছেন তাঁরা । এমনিতেই রাশিয়ার সঙ্গে হামাসের সম্পর্ক বেশ ভাল । ইজরায়েল-হামাসের যুদ্ধের প্রথম দিন থেকেই প্যালেস্টাইনের পাশে থেকেছে রাশিয়া ।

গাজায় যুদ্ধবিরতি প্রচেষ্টায় মধ্যস্থতা করেছে কাতার

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments