গণতান্ত্রিক ও মানবাধিকার

গণতান্ত্রিক ও মানবাধিকার লঙ্ঘণের অভিযোগে আফ্রিকার চার দেশ উগান্ডা, গ্যাবন, নাইজার এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সঙ্গে আফ্রিকান গ্রোথ অ্যান্ড অপরচুনিটি অ্যাক্ট (আগোয়া) নামের বিশেষ চুক্তি বাতিল করছে যুক্তরাষ্ট্র।

দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

২০০০ সালে আফ্রিকার অর্থনীতির উন্নয়নের স্বার্থে এই মহাদেশের দেশগুলোর সঙ্গে আগোয়া চুক্তি করেছিল যুক্তরাষ্ট্র। এই চুক্তির আওতায় আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ১ হাজার ৮০০টিরও বেশি পণ্য শুল্কমুক্তভাবে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করত।

বাইডেন প্রশাসনের সাম্প্রতিক এই সিদ্ধান্তের পর এখন থেকে আর শুল্ক অব্যাহতির সুবিধা পাবে না উগান্ডা, নাইজার, গ্যাবন এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক।

রোববারের বিবৃতিতে বাইডেন বলেছেন, গণতান্ত্রিক শাসন কায়েমে ব্যর্থতার জন্য নাইজার-গ্যাবনকে এবং মানবাধিকার লঙ্ঘণের জন্য উগান্ডা ও সেন্ট্রাল রিপাবলিকান আফ্রিকাকে চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে।

চলতি বছর পশ্চিম আফ্রিকার দেশ নাইজার এবং মধ্য আফ্রিকার দেশ গ্যাবনে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। কয়েক মাস আগে ক্ষমতা দখল করলেও এ দু’টি দেশে এখনও গণতান্ত্রিক শাসন ফিরে আসার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গণতান্ত্রিক ও মানবাধিকার

আর পূর্ব আফ্রিকার দেশ উগান্ডা ও মধ্য আফিক্রার সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক চলতি বছর সমকাম বিরোধী আইন পাস করেছে, যা নিয়ে দু’টি দেশে এখনও চলছে বিতর্ক।

সোমবারের বিবৃতিতে বাইডেন বলেন, ‘বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ট যোগাযোগ থাকা সত্ত্বেও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, গ্যাবন, নাইজার এবং উগান্ডা নিজ নিজ দেশে গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার সমুন্নত রাখতে ব্যর্থ হয়েছে। তাই বাধ্য হয়েই এই চার দেশকে আগোয়া চুক্তি থেকে বাদ দিচ্ছে যুক্তরাষ্ট্র।’

ডিসিসিআই ও রিয়াদ চেম্বারের মধ্যে বাণিজ্য আলোচনা 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments