পাকিস্তানের বিপক্ষে ক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে ক্রিকেট ম্যাচের বাইশ গজের লড়াইয়ে বাংলাদেশ জেগে উঠবে। অন্তত আর যাই হোক, দেওয়ালে ঠেকে যাওয়া পিঠ সরিয়ে সামনের পথে হাঁটবে সাকিবরা। সেই ক্ষীণ সম্ভাবনাও ডুবিয়েছেন বাংলার ক্রিকেটাররা। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ৭ উইকেটে হারল। এবারও ব্যাট, বল কিংবা ফিল্ডিং কোনটাতেই বাংলাদেশ মন সান্ত্বনা পায়, এমন খেলা খেলতে পারেনি। বিশ্বকাপে বাংলাদেশের ৭ ম্যাচ শেষ। হাতে আছে ২ ম্যাচ। চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখতে হলে আগামী দুই ম্যাচ জিতেই হবে। 

তাকিয়ে থাকতে হবে অন্য সমীকরণে। পাকিস্তানকে হারাতে পারলে আর আগামী দুই ম্যাচ চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে খুব একটা দুশ্চিন্তা করতে হতো না। কাল রাতে কলকাতায় ইডেন গার্ডেন্সের মাঠে বাবর আজমদের সামনে সাকিবরা অসহায় হয়ে গেল। টস জিতে বাংলাদেশ ব্যাট করতে নেমে ২০৪ রান করে, ৪৫ ওভার ১ বল খেলে অলআউট হয়। মাহমুদউল্লাহ এদিনও সফল, তিনি ৭০ বলে ৫৬ রান করেন। আর লিটন দাস ৪৫ ও সাকিব আল হাসান ৪৩ হাফ সেঞ্চুরিও করতে পারেননি। পাকিস্তানের তিন পেসার বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিয়েছেন। ২০৫ রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই পাকিস্তানের দুই ব্যাটার ১২৮ রান করে খেলাটা জয়ের বন্দরে নিয়ে যায়। পাকিস্তানের বিপক্ষে ক্রিকেট

বিশ্বকাপের মঞ্চে পাকিস্তান ছিল নড়বড়ে অবস্থানে। সেই পাকিস্তান বাংলাদেশকে হারিয়ে এখন আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। খেলার শেষে অধিনায়ক বাবার আজমের মুখে হাসি দেখে ধারাভাষ্যকার রমিজ রাজা বলছিলেন, ‘অনেক দিন পর হাসছো।

চ্যাম্পিয়ন ট্রফিতে মিরাজের প্রতিক্রিয়া কেমন?

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments