৭ অক্টোবর ইয়াম কিপুর যুদ্ধের ৫০তম বার্ষিকীতে হামাস ইসরায়েলে ব্যাপক হামলা চালায়। এ হামলায় সহস্রাধিক মানুষ মারা যায়, যাদের অধিকাংশই বেসামরিক; অপহরণ করা হয় দুই শতাধিক মানুষকে। অপ্রত্যাশিত এ হামলা ইসরায়েলের জন্য ধ্বংস ডেকে আনে। ভারতীয় জাতীয় কংগ্রেস দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, সভ্য বিশ্বে সহিংসতার কোনো স্থান নেই। সে জন্য পরদিনই কংগ্রেস দ্ব্যর্থহীনভাবে হামাসের হামলার নিন্দা জানায়।
ট্র্যাজেডি হলো, এর পরই ইসরায়েলি বাহিনী গাজা ও তার আশপাশে নির্বিচারে হামলা চালায়। প্রায় তিন সপ্তাহে ইসরায়েলের অভিযানে হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে বিপুল সংখ্যক নিরীহ শিশু ও নারী রয়েছেন। ইসরায়েল তার রাষ্ট্রীয় সর্বশক্তি দিয়ে এমন এক জনগোষ্ঠীর ওপর প্রতিশোধ নিচ্ছে, যারা একেবারেই অসহায়। সামরিকভাবে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশের অস্ত্র এমন শিশু, নারী ও পুরুষদের নিশানা বানাচ্ছে, যাদের হামাসের আক্রমণে কোনো হাত নেই। বরং তারা কয়েক দশক ধরে বৈষম্য ও দুর্দশা ভোগ করছে।
ইসরায়েলের নির্বিচার হামলায় গাজায় ধ্বংসাত্মক পরিস্থিতি বিরাজ করছে। তাদের হামলায় কোনো কোনো পরিবারের সব সদস্য প্রাণ হারিয়েছে এবং আশপাশের পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে যে বিশাল মানবিক সংকট দেখা দিয়েছে, তা মোকাবিলায় চিকিৎসাসেবা একেবারেই নগণ্য। পানি, খাদ্য ও বিদ্যুৎ সুবিধা বন্ধ করে দেওয়া ফিলিস্তিনি জনগণের সম্মিলিত শাস্তির চেয়ে কম নয়।
অবরুদ্ধ গাজায় বহির্বিশ্বের যে ত্রাণ ও সাহায্য যাচ্ছে, তা প্রয়োজনের তুলনায় সামান্য। গাজার পরিস্থিতি শুধু অমানবিকই নয়, আন্তর্জাতিক আইনেও বেআইনি। গাজাবাসীর খুব কম অংশই এ সহিংসতা থেকে বাঁচতে পারছে। ছোট্ট আয়তনের জায়গায় গাজাবাসীর ঘনবসতিপূর্ণ বাস। তাদের যাওয়ার আর কোনো পথ নেই। আর এখন, এমনকি অধিকৃত পশ্চিম তীরেও সংঘাত ছড়িয়ে পড়ছে। হামাস ইসরায়েলে ব্যাপক
হামলা বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। ইসরায়েলি কর্তাব্যক্তিরা গাজার বড় এলাকা ধ্বংস ও জনমানবহীন করার কথা বলেছেন। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ফিলিস্তিনিদের ‘মনুষ্য জন্তু’ হিসেবে আখ্যায়িত করেছেন। এ অবমাননাকর ভাষা বেদনাদায়ক এবং এমন কথা সে বংশধরদের থেকে আসছে, যারা নিজেরাই হলোকাস্ট বা ব্যাপক গণহত্যার শিকার।
