হৃত্বিক রোশন প্রিয়াঙ্কা

দীর্ঘ ১২ বছর পর ফের একসঙ্গে কাজ করবেন হৃত্বিক রোশন প্রিয়াঙ্কা চোপড়া। তৈরি হচ্ছে কৃশ ফোর। সিনেমা নিয়ে না কি মারাত্মক খুঁতখুঁতে হৃত্বিক রোশন। অনেক কাটছাঁটের পর চিত্রনাট্য পছন্দ হয়েছে তার। শোনা যাচ্ছে, এই সিনেমার জন্য পরিচালকও নাকি বদল হচ্ছেন। সিদ্ধার্থ আনন্দকে নাকি পাওয়া যাবে পরিচালকের চেয়ারে।

২০১৩ সালে মুক্তি পেয়েছিল রাকেশ রোশন পরিচালিত সিনেমা ‘কৃশ থ্রি’। সিনেমায় হৃত্বিক রোশনের সঙ্গে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তাকে দেখা গিয়েছিল প্রিয়ার চরিত্রে। 

২০১৩ সালে মানুষ যে ধরনের সিনেমা বড় পর্দায় দেখতেন, সেগুলো এখন পুরোনো হয়ে গেছে। প্রাসঙ্গিকতা রেখে ‘কৃশ ফোর’ সেই ভাবেই তৈরি করতে হবে। যে কারণে, সিদ্ধার্থ আনন্দের মতো পরিচালককে নিযুক্ত করার কথা চিন্তা করা হয়েছে। ২০২৪ সালে এই সিনেমার শুটিং শুরু হবে। হৃত্বিক রোশন প্রিয়াঙ্কা

বর্তমানে ভারতেই আছেন প্রিয়াঙ্কা। মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করতে এসেছেন তিনি। সই করেছেন বিশাল ভরদ্বাজের সিনেমায়। সিনেমা নিয়ে নানা কথা প্রিয়াঙ্কা বিশালের সঙ্গে আলোচনা করেছিলেন মার্কিন মুলুকে বসেই। ভারতে সেই সিনেমা শুটিংও করবেন তিনি। তার মধ্যে জানা গেল ‘কৃশ ফোর’র হাল হকিকত। এর আগে, প্রিয়াঙ্কাকে বলিউডে দেখা গেছে ‘বাজিরাও মাস্তানি’ সিনেমায় কাশিবাঈয়ের চরিত্রে।

অন্যদিকে, দীপিকা পাড়ুকোনের সঙ্গে সিদ্ধার্থ আনন্দের সিনেমা ‘ফাইটার’র শুটিং নিয়ে ব্যস্ত আছেন হৃত্বিক। ক্রমাগত অ্যাকশনধর্মী সিনেমা করে চলেছেন তিনি। ‘কৃশ ফোর’ সিনেমাটি তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট। ‘কই মিল গয়া’ থেকে শুরু করে ‘কৃশ’ সিনেমাগুলোতে প্রধান পুরুষ চরিত্রে অভিনয় করেছেন তিনি।

‘কৃষ থ্রি’-এর সময়েই রাকেশ রোশন জানিয়েছিলেন, কৃষের পরের সিক্যুয়াল তৈরি করবেন তিনি। সেইমতো চিত্রনাট্য লেখার তোড়জোড়ও শুরু হয়ে গেছে। তবে তাতে রাকেশ রোশনকে সাহায্য করছেন দুই খুদে রেহান ও হৃদান। সুপারহিরো নিয়ে এই দুই রোশন পুত্রের কৌতুহল বরাবরের। ব্যাটম্যান ,ক্যাপ্টেন আমেরিকা, স্পাইডারম্যান সব চরিত্রই ঠোঁটস্ত তাদের। তাই দাদু তারই সুবিধে নিচ্ছেন।

বলিউডের বাদশার জন্মদিন আজ

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments