দারুণভাবে শুরু করেছিল পাকিস্তান

প্রথম দুই ম্যাচ জিতে বিশ্বকাপটা দারুণভাবে শুরু করেছিল পাকিস্তান । এর মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড ৩৪৫ রান তাড়া করেও জিতেছিল। কিন্তু এর পরই ঘটে ছন্দপতন, টানা চার ম্যাচে হার। তবে বাংলাদেশের বিপক্ষে সহজ এক জয়ে কিছুটা স্থিরতা ফিরে এসেছে পাকিস্তান শিবিরে। ইডেন গার্ডেন্সে সাকিবদের হারিয়ে বিশ্বকাপের শেষ চারে যাওয়ার সুযোগ অনেকটাই বাড়িয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। বাবর আজমের মতে, এখনও বিশ্বকাপে সেমিফাইনালের আশা বেঁচে আছে পাকিস্তানের।

বাংলাদেশকে হারানোর সুবাদে সাত ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে পাকিস্তান। নিজেদের শেষ দুটি ম্যাচ জিতলে ১০ পয়েন্টে পৌঁছাবে তারা। বাংলাদেশের বিপক্ষে জয় শেষ দুই ম্যাচে আত্মবিশ্বাস জোগাবে জানিয়ে বাবর বলেন, ‘আমরা নিজেদের শেষ দুটি ম্যাচ জেতার চেষ্টা করব। তারপর দেখা যাবে কোন পরিস্থিতিতে রয়েছি আমরা। আশা করি, এই জয় শেষ দুটি ম্যাচে আমাদের বিস্তর আত্মবিশ্বাস জোগাবে।

বাংলাদেশের বিপক্ষে দলের সার্বিক পারফরম্যান্সে খুশি বাবর আজম। তবে আলাদা করে প্রশংসা করেছেন ফখর জামানের। পাকিস্তানি ওপেনারের দুর্দান্ত ইনিংস প্রসঙ্গে বাবর বলেন, ‘আমরা জানি, ফখর যে রকম খেলে, তাতে ২০-৩০ ওভার টিকলে ম্যাচের চেহারাই অন্যরকম হয়ে যাবে। তাই ওকে নিজের মতো খেলতে দিয়েছিলাম। ভালো লাগছে, ও নিজের কাজটা যথাযথ করে আসায়। দারুণভাবে শুরু করেছিল পাকিস্তান

অথচ এই ফখরকে নিয়ে কী সমালোচনাটাই না হচ্ছিল পাকিস্তানে। শুধু বিশ্বকাপেই নয়, কয়েক মাস ধরেই ফর্ম খুঁজে বেড়াচ্ছিলেন তিনি। বিশ্বকাপের প্রথম ম্যাচে সুযোগ পেলেও বেঞ্চে বসে দেখেছেন পরের পাঁচ ম্যাচ। যদিও দলটি জানিয়েছেল, হাঁটুর ইনজুরিতে ভুগছিল ওয়ানডেতে দেশটির হয়ে একমাত্র দ্বিশতক করা ব্যাটার।

প্রোটিয়া পাহাড়ে কিউই চাপা পড়ার গল্প

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments