পুনেতে গতকাল বুধবার

পুনেতে গতকাল বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে ৩৫৭ রান করেছে প্রোটিয়ারা। চলতি আসরে সাত ইনিংসে এটি তাদের পঞ্চম তিনশ ছোঁয়া দলীয় স্কোর। এর মধ্যে চারবারই তারা পেরিয়েছে সাড়ে তিনশ রানের ঘর। ধারাবাহিকভাবে রান-পাহাড় গড়ার পথে ছক্কার নতুন রেকর্ড গড়েছে তারা।

এখন পর্যন্ত খেলা সাত ম্যাচে দক্ষিণ আফ্রিকা মেরেছে মোট ৮২টি ছক্কা। বিশ্বকাপের এক আসরে কোনো দলের এটিই সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড। ঘরের মাঠের গত আসরে ১১ ম্যাচে ৭৬টি ছক্কা মেরেছিল ইংল্যান্ড। এবার চার ম্যাচ কম খেলেই সেটি টপকে গেল প্রোটিয়ারা।

নতুন রেকর্ড গড়ার পথে বাংলাদেশের বিপক্ষে ১৯টি ছক্কা মেরেছে দক্ষিণ আফ্রিকা। নিউ জিল্যান্ডের বিপক্ষে বুধবারের ম্যাচে তাদের ছক্কা ১৫টি। এছাড়া দশের বেশি ছক্কা দেখা গেছে শ্রীলঙ্কা, ইংল্যান্ড ম্যাচেও। 

বিশ্বকাপে দলকে ছক্কার চূড়ায় বসানোর পথে সর্বোচ্চ ১৮ ছক্কা কুইন্টন ডি ককের। দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি ২১ ছক্কা এবি ডি ভিলিয়ার্সের। ওই রেকর্ড নিজের করতে আরও অন্তত দুটি ম্যাচ পাচ্ছেন ডি কক। তার সঙ্গে এবার হেনরিখ ক্লসেন ১৭, ডেভিড মিলার ১৪ ছক্কায় রাখেন বড় অবদান।

ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ল দক্ষিণ আফ্রিকা। গতকাল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ৪২৮ রানের সৌধ গড়ে তারা। জবাব দিতে নেমে ছিয়ানব্বইয়ের বিশ্ব চ্যাম্পিয়নরা সবক’টি উইকেট হারিয়ে করতে পেরেছে ৩২৬ রান।

বিশ্বকাপে এর আগেও দুবার চারশোর্ধ্ব সংগ্রহ গড়ার কৃতিত্ব দেখায় প্রোটিয়ারা। তবে বিশ্বকাপে তাদের সর্বোচ্চ সংগ্রহ ছিল না। ২০১৫ সালের বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে ৪১৭ রান তুলে ভারতের রেকর্ড (৪১৩/৫, প্রতিপক্ষ বারমুডা, ২০০৭) ভেঙে নতুন রেকর্ড গড়েছিল অজিরা। কাল সেই রেকর্ডটা নিজেদের করে নিল প্রোটিয়ারা।  পুনেতে গতকাল বুধবার

ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এটা নবম সর্বোচ্চ দলীয় সংগ্রহ। সর্বোচ্চ ৪৯৮ রানের সংগ্রহটা ইংল্যান্ডের গড়া। ২০২২ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে পাঁচশর কাছাকাছি সংগ্রহ গড়ে তারা। সর্বোচ্চ তিনটি দলীয় সংগ্রহই ইংল্যান্ডের (৪৯৮, ৪৮১ ও ৪৪৪)। ২০০৬ সালে ডাচদের বিপক্ষে শ্রীলংকার করা ৪৪৩ রান চার্টে চারে। এরপর টানা তিনটি সংগ্রহ দক্ষিণ আফ্রিকার (৪৩৯/২, ৪৩৮/৯ ও ৪৩৮/৪)। জোহানেসবার্গে অজিদের করা ৪৩৪ রান তাড়া করে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার সেই সংগ্রহের পরই এখন প্রোটিয়াদের ৪২৮/৫। 

বড় স্কোরের দিনে বিশ্বকাপের রেকর্ড বুকে নিজের নাম তুলেছেন এইডেন মার্করাম। বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। ৪৯ বলে পৌঁছে যান তিন অংকে। এর আগে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির মালিক ছিলেন আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন। ইংল্যান্ডের বিপক্ষে ২০১১ বিশ্বকাপে ৫০ বলে শতরান করেছিলেন তিনি। এক যুগ পর সেই ভারতের মাটিতেই আবার রেকর্ড গড়লেন মার্করাম। 

বিশ্বকাপে ডি ককের রেকর্ড চতুর্থ সেঞ্চুরি

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments